শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে রুম্মানের বয়সীদের এ ধরনের কর্মকাণ্ডে না জড়ানোর বিষয়ে করণীয় সম্পর্কে তোমার মতামত উপস্থাপন করো।

উত্তর: উদ্দীপকের রুম্মানের বয়সীদের তথা কিশোরদেরকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানো প্রতিরোধ করতে হলে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। অপরাধপ্রবণতা দূর করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সমাজের সদস্যদের মনে সামাজিক ও নৈতিক চেতনা এবং মূল্যবোধের সঞ্চার করা, সামাজিক আদর্শের সাথে তাদের পরিচিত করা, উপযুক্ত শিক্ষার সাহায্যে জনকল্যাণের চেতনা জাগ্রত করা। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড দূর করার জন্য প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন। এতে প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধি পাবে, যা অপরাধের মাত্রা হ্রাস করবে। অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের জন্য আইন প্রয়োগকারী সংস্থার আধুনিকায়ন করতে হবে । অপরাধমূলক কর্মকাণ্ড রোধ করার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। দারিদ্র্য অপরাধপ্রবণতা সৃষ্টি করে। যদি সমাজের প্রতিটি ব্যক্তি জীবিকা অর্জনের সুযোগ পায় এবং বেকারত্ব, দারিদ্র্য, ভিক্ষাবৃত্তি প্রভৃতির বিলোপ করা হয়, তাহলে অপরাধ অনেকাংশেই দূর করা সম্ভব হবে। পরিশেষে বলা যায়, উল্লিখিত পদক্ষেপগুলোর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার মাধ্যমে রুম্মানের মতো কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানো থেকে প্রতিহত করা সম্ভব।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে রুম্মানের বয়সীদের এ ধরনের কর্মকাণ্ডে না জড়ানোর বিষয়ে কর…

উদ্দীপক

১৪ বছর বয়সী রুম্মান মা-বাবার সাথে বস্তিতে থাকে। অভাব-অনটনে তাদের সংসার চলে। মা গৃহপরিচারিকার কাজ করে আর বাবা ভ্যানচালক। রুম্মান তার বয়সী অন্যদের সাথে আবর্জনা স্তূপ থেকে বিক্রয়যোগ্য জিনিস সংগ্রহ করে। ধীরে ধীরে সে চুরি ছিনতাই এর মতো কাজে জড়িয়ে পড়ে। এলাকার প্রভাবশালী রাজনৈতিক নেতা অর্থের বিনিময়ে তাকে নানা অপরাধমুলক কাজে ব্যবহার করে।

দিনাজপুর সরকারি কলেজ · 2024

উত্তর

একটি নির্দিষ্ট স্তর থেকে অন্য স্তরে ব্যক্তির সামাজিক মর্যাদা বা অবস্থানের পরিবর্তনকে সামাজিক গতিশীলতা বলে।

উত্তর

সামাজিক বিবর্তন বলতে সমাজের কাঠামোগত পরিবর্তনকে বোঝায় । সামাজিক বিবর্তন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষের আচার-ব্যবহার, সামাজিক বিশ্বাস, মূল্যবোধ, রীতিনীতি, প্রতিষ্ঠান ইত্যাদি ধীর পরিবর্তনের ভিতর দিয়ে সরল থেকে জটিল অবস্থায় রূপান্তরিত হয় । সাধারণত সামাজিক বিবর্তনের ধারা সামাজিক বিকাশের সাথে সম্পৃক্ত। উদাহরণস্বরূপ বলা যায়, কৃষি ক্ষেত্রে সনাতনী ব্যবস্থার পরিবর্তে প্রযুক্তির ব্যবহার হচ্ছে কৃষির বিবর্তন।

উত্তর

উদ্দীপকে রুম্মানের কর্মকাণ্ড তথা অপরাধের জন্য অর্থনৈতিক কারণ দায়ী। অপরাধের পিছনে নানাবিধ আর্থ-সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কারণ বিদ্যমান থাকে। তন্মধ্যে অর্থনৈতিক কারণটি বিশেষভাবে উল্লেখযোগ্য। অর্থনৈতিক অসচ্ছলতার কারণে সম্পদের অসম বন্টন, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, দরিদ্রতা প্রভৃতি সামাজিক সমস্যা সৃস্টি হয়। ফলে সমাজে অপরাধ প্রবণতা বেড়ে যায়। যেমন- বাংলাদেশে চরম দারিদ্র্যের কারণে ছোটখাটো চুরি, ছিনতাই, ডাকাতি ইত্যাদি সংঘটিত হতে দেখা যায়। একই চিত্র উদ্দীপকেও প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, ১৪ বছর বয়সী রুম্মান মা-বাবার সাথে বস্তিতে থাকে। অভাব অনটনে তাদের সংসার চলে। এক পর্যায়ে সে চুরি ছিনতাইয়ের মতো কাজে জড়িয়ে পড়ে। এলাকার প্রভাবশালী রাজনৈতিক নেতা অর্থের বিনিময়ে তাকে নানা অপরাধমূলক কাজে ব্যবহার করে। এবং থেকে বোঝা যায়, রুম্মান অর্থনৈতিক কারণে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েছে।

উত্তর

উদ্দীপকের রুম্মানের বয়সীদের তথা কিশোরদেরকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানো প্রতিরোধ করতে হলে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। অপরাধপ্রবণতা দূর করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সমাজের সদস্যদের মনে সামাজিক ও নৈতিক চেতনা এবং মূল্যবোধের সঞ্চার করা, সামাজিক আদর্শের সাথে তাদের পরিচিত করা, উপযুক্ত শিক্ষার সাহায্যে জনকল্যাণের চেতনা জাগ্রত করা। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড দূর করার জন্য প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন। এতে প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধি পাবে, যা অপরাধের মাত্রা হ্রাস করবে। অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের জন্য আইন প্রয়োগকারী সংস্থার আধুনিকায়ন করতে হবে । অপরাধমূলক কর্মকাণ্ড রোধ করার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। দারিদ্র্য অপরাধপ্রবণতা সৃষ্টি করে। যদি সমাজের প্রতিটি ব্যক্তি জীবিকা অর্জনের সুযোগ পায় এবং বেকারত্ব, দারিদ্র্য, ভিক্ষাবৃত্তি প্রভৃতির বিলোপ করা হয়, তাহলে অপরাধ অনেকাংশেই দূর করা সম্ভব হবে। পরিশেষে বলা যায়, উল্লিখিত পদক্ষেপগুলোর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার মাধ্যমে রুম্মানের মতো কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানো থেকে প্রতিহত করা সম্ভব।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।