উদ্দীপকের বর্ণনায় কোন ধরনের অপরাধের উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের বর্ণনা কিশোর অপরাধের ধরন উল্লেখ করা হয়েছে। কিশোর-কিশোরী কর্তৃক সংঘটিত সামাজিক মূল্যবোধ, রীতিনীতি ও ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক এবং আইন-শৃঙ্খলার পরিপন্থি যেকোনো কাজকেই কিশোর অপরাধ বলে গণ্য করা হয়। কিশোর অপরাধের কয়েকটি দৃষ্টান্ত হচ্ছে ছোটখাটো চুরি, পকেটমার, উচ্ছৃঙ্খলতা, অশালীন ও খাপছাড়া আচরণ, মেয়েদের উত্ত্যক্ত করা ইত্যাদি । বিভিন্ন কারণে কিশোর-কিশোরীরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে । দরিদ্রতা পারিবারিক অশান্তি, কুরুচিপূর্ণ চলচ্চিত্র, অশ্লীল ও পর্ণো ম্যাগাজিন, অসৎ সঙ্গ, শিল্পায়ন ও নগরায়ণের প্রভাব ইত্যাদি । উদ্দীপকে দেখা যায়, অল্প বয়সী একটি ছেলে চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদিতে জড়িয়ে পড়ে। যা উপরে আলোচিত কিশোর অপরাধের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকে কিশোর অপরাধের ধরনটি উল্লেখ করা হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বর্ণনায় কোন ধরনের অপরাধের উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর ।
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর