উদ্দীপকের বর্ণিত উপায় ও অপরাধ প্রতিকারের মধ্যে সম্পর্ক মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের বর্ণিত উপায় এবং অপরাধ প্রতিকারের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, কিশোর অপরাধ প্রতিরোধে পুলিশের ভূমিকা, গণমাধ্যমের ভূমিকা এবং পরিবারের ভূমিকা আলোচিত হয়েছে। কিশোর অপরাধ প্রতিরোধে এসব উপায় খুবই ফলপ্রসূ । কারণ অপরাধ দমনে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপরাধী গ্রেফতার, অপরাধের কারণ অনুসন্ধান করা, প্রতিবেদন প্রণয়ন এবং আদালতে অপরাধী সোপর্দ করা প্রভৃতি ক্ষেত্রে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । আবার অপরাধ প্রতিরোধে গণমাধ্যমের দ্বারা অপরাধের ক্ষতিকর দিকগুলো প্রচার করে গণসচেতনতা সৃষ্টি করার ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া সুষ্ঠু পারিবারিক পরিবেশ শিশুর ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য। পাশাপাশি সন্তানরা কার সাথে মিশছে, সন্তানদের বন্ধু-বান্ধব কারা ইত্যাদি ব্যাপারে প্রত্যেক পিতামাতা খোঁজ-খবর নিলেও অপরাধের মাত্রা কমানো সম্ভব। তাছাড়া ধর্মীয় প্রতিষ্ঠান থেকে ধর্মীয় ও নৈতিক শিক্ষা অপরাধ প্রতিরোধের অন্যতম উপায় হিসেবে বিবেচিত। সুতরাং উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, উদ্দীপকের কার্যক্রমগুলো দ্বারা অপরাধ প্রতিকারকেই বোঝানো হয়েছে। সুতরাং এ কথা স্পষ্ট যে, উদ্দীপকে বর্ণিত উপায় এবং অপরাধ প্রতিকার একইসূত্রে গাঁথা।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বর্ণিত উপায় ও অপরাধ প্রতিকারের মধ্যে সম্পর্ক মূল্যায়ন কর।
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর