উদ্দীপকে বিচ্যুতিমূলক বিষয়গুলো কী কী? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে বিচ্যুতিমূলক বিষয়গুলো হলো মিথ্যা বলা, বড়দের অসম্মান করা, ক্লাস ফাঁকি দেওয়া। প্রতিটি সমাজেই কতকগুলো আচার-আচরণ, রীতিনীতি, আদর্শ ও মূল্যবোধ থাকে। সে অনুসারে সমাজ ব্যক্তির কাছ থেকে কাঙ্ক্ষিত আচরণ প্রত্যাশা করে। এই প্রত্যাশিত আচরণের বাইরে ব্যক্তি যে সকল আচরণ করে তাই বিচ্যুত আচরণ। বিচ্যুতি বলতে মূলত এমন সব আচরণকে বোঝায়, যা স্বাভাবিক ও কাঙ্ক্ষিত আচরণের পরিপন্থি। যেমন— মিথ্যা বলা, বড়দের অসম্মান করা প্রভৃতি। বিচ্যুত আচরণের জন্য আইন কর্তৃক নির্ধারিত কোনো শক্তি নেই; কিন্তু এটি সমাজের চোখে ঘৃণিত । উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলোর মধ্যে মিথ্যা কথা বলা, বড়দের অসম্মান করা, ক্লাস ফাঁকি দেওয়া বিচ্যুতিমূলক আচরণ। কারণ এসব আচরণ স্বাভাবিক ও কাঙ্ক্ষিত আচরণের পরিপন্থি। পাশাপাশি এসব আচরণের জন্য আইন কর্তৃক কোনো শাস্তির বিধান নেই। কিন্তু সমাজের চোখে নিন্দনীয় আচরণ হিসেবে স্বীকৃত। সুতরাং বলা যায়, উদ্দীপকের উল্লিখিত মিথ্যা বলা, ক্লাস ফাঁকি দেওয়া এবং বড়দের অসম্মান করা দ্বারা বিচ্যুতিমূলক আচরণকে বোঝায় ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বিচ্যুতিমূলক বিষয়গুলো কী কী? ব্যাখ্যা কর ।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর