স্লোগান-১-এ অপরাধ নাকি বিচ্যুত আচরণকে 'না' বলা হয়েছে? ব্যাখ্যা করো ।
উত্তর: স্লোগান-১ এ অপরাধকে না বলা হয়েছে। অপরাধ বলতে সুস্পষ্টভাবে আইন বা নীতিমালার লঙ্ঘনকে বোঝায়। আরও সুনির্দিষ্ট অর্থে, দেশের আইন অনুসারে যে কাজকে অন্যায় বলে ধরা হয়েছে এবং যা ভঙ্গ করলে রাষ্ট্রীয় শাস্তি বিধানের ব্যবস্থা রয়েছে তাকে অপরাধ হিসেবে আখ্যায়িত করা হয়। হত্যা, চুরি, ডাকাতি, দাঙ্গা, রাহাজানি, কর ফাঁকি দেওয়া, লাইসেন্সবিহীন গাড়ি চালানো প্রভৃতি অপরাধের কিছু উদাহরণ। উদ্দীপকের স্লোগান-১ হলো “নকলকে না বলি, দিন বদলের দৃঢ় প্রত্যয়ে দেশটাকে গড়ি।” এটি দ্বারা অপরাধকে না বলা হয়েছে। কেননা, পরীক্ষায় নকল করলে বা নকলে সহযোগিতা করলে তার জন্য শাস্তির বিধান রাখা হয়েছে। নকল করার শাস্তি হিসেবে পরীক্ষার্থীকে পরীক্ষা থেকে বহিস্কার করা হয়। আবার নকলে সহযোগিতাকারীর জন্যও আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের ব্যবস্থা রয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
স্লোগান-১-এ অপরাধ নাকি বিচ্যুত আচরণকে 'না' বলা হয়েছে? ব্যাখ্যা করো ।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর