শেয়ারFacebookWhatsApp

স্লোগান-২ কে অমান্য করা কোন ধরনের অপরাধ? এ ধরনের অপরাধ কীভাবে সমাজকে ক্ষতিগ্রস্ত করে?

উত্তর: স্লোগান-২ কে অমান্য করা ভদ্রবেশী অপরাধ। যা লোকচক্ষুর আড়ালে ধীরে ধীরে সমাজকে ক্ষতিগ্রস্ত করে। ভদ্রবেশী অপরাধ বলতে এমন অপরাধকে বোঝায়, যা আর্থ- সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ তাদের পেশাগত প্রক্রিয়ায় করে থাকে। যেমন-আয়কর ফাঁকি, জালিয়াতি, তহবিল তছরূপ, ট্রেডমার্ক নকল করা, মিথ্যা সাক্ষ্য প্রদান ইত্যাদি। স্লোগান-২ এ বলা হয়েছে, “সুখি স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই।” আয়কর ফাঁকি দেওয়া যেহেতু ভদ্রবেশী অপরাধ সেহেতু উক্ত স্লোগান অমান্য করলে তা ভদ্রবেশী অপরাধ হবে । ভদ্রবেশি অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গ এবং তাদের কৃত কাজ সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। কেননা এ অপরাধীরা তাদের অপরাধগুলো এত সূক্ষ্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে করে, যা সাধারণ জনগণের ধরাছোঁয়ার বাইরে থাকে। এর ফলে দেখা যায়, লোকচক্ষুর আড়ালে করা এ কাজগুলো নীরব ঘাতক ব্যাধির মতো সমাজের ক্ষতি করে। নীরব ঘাতক ব্যাধি যেমন আস্তে আস্তে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, ঠিক তেমনি ভদ্রবেশী অপরাধগুলো রাষ্ট্রের বিভিন্ন যন্ত্রকে আস্তে আস্তে নিষ্ক্রিয় করে তোলে। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো ব্যক্তি যদি আয়কর ফাঁকি দেয়, তাহলে হয়তো সে ব্যক্তিগতভাবে লাভবান হবে। কিন্তু এর ফলে রাষ্ট্র তার রাজস্ব হারাবে, যা রাষ্ট্রের অর্থনৈতিক খাতকে দুর্বল করে দিবে। উপরের আলোচনা শেষে তাই নিঃসন্দেহে বলা যায়, সাধারণ অপরাধ অপেক্ষা ভদ্রবেশী অপরাধ সমাজ ও দেশের জন্য বেশি ক্ষতিকর।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

স্লোগান-২ কে অমান্য করা কোন ধরনের অপরাধ? এ ধরনের অপরাধ কীভাবে সমাজক…

উদ্দীপক

স্লোগান-১: নকলকে না বলি, স্লোগান-২: সুখি স্বদেশ গড়তে ভাই আয়করের বিকল্প নাই । দিন বদলের দৃঢ় প্রত্যয়ে দেশটাকে গড়ি ।

ঢাকা কলেজ · 2024

উত্তর

প্রবেশন বলতে অপরাধীকে আদালত কর্তৃক কারাগারের পরিবর্তে চারিত্রিক সংশোধনাগারে প্রেরণকে বোঝায় ।

উত্তর

সামাজিক নিরাপত্তা কর্মসূচি অর্থনৈতিকভাবে দুর্বল জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করে বলে এটি অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ । অপরাধের উল্লেখযোগ্য কারণ হলো বেকারত্ব ও অর্থনৈতিক দুরবস্থা । এর ফলে জীবনে দারিদ্র্য নেমে আসে। যা অনেকক্ষেত্রে অপরাধপ্রবণতা সৃষ্টি করে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এসব জনগোষ্ঠীকে বেকার ভাতা প্রদান ও দরিদ্রদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারলে অপরাধ প্রবণতা কমে যাবে। এজন্য অপরাধ প্রতিরোধে সামাজিক নিরাপত্তা কর্মসূচি গুরুত্বপূর্ণ।

উত্তর

স্লোগান-১ এ অপরাধকে না বলা হয়েছে। অপরাধ বলতে সুস্পষ্টভাবে আইন বা নীতিমালার লঙ্ঘনকে বোঝায়। আরও সুনির্দিষ্ট অর্থে, দেশের আইন অনুসারে যে কাজকে অন্যায় বলে ধরা হয়েছে এবং যা ভঙ্গ করলে রাষ্ট্রীয় শাস্তি বিধানের ব্যবস্থা রয়েছে তাকে অপরাধ হিসেবে আখ্যায়িত করা হয়। হত্যা, চুরি, ডাকাতি, দাঙ্গা, রাহাজানি, কর ফাঁকি দেওয়া, লাইসেন্সবিহীন গাড়ি চালানো প্রভৃতি অপরাধের কিছু উদাহরণ। উদ্দীপকের স্লোগান-১ হলো “নকলকে না বলি, দিন বদলের দৃঢ় প্রত্যয়ে দেশটাকে গড়ি।” এটি দ্বারা অপরাধকে না বলা হয়েছে। কেননা, পরীক্ষায় নকল করলে বা নকলে সহযোগিতা করলে তার জন্য শাস্তির বিধান রাখা হয়েছে। নকল করার শাস্তি হিসেবে পরীক্ষার্থীকে পরীক্ষা থেকে বহিস্কার করা হয়। আবার নকলে সহযোগিতাকারীর জন্যও আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের ব্যবস্থা রয়েছে।

উত্তর

স্লোগান-২ কে অমান্য করা ভদ্রবেশী অপরাধ। যা লোকচক্ষুর আড়ালে ধীরে ধীরে সমাজকে ক্ষতিগ্রস্ত করে। ভদ্রবেশী অপরাধ বলতে এমন অপরাধকে বোঝায়, যা আর্থ- সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ তাদের পেশাগত প্রক্রিয়ায় করে থাকে। যেমন-আয়কর ফাঁকি, জালিয়াতি, তহবিল তছরূপ, ট্রেডমার্ক নকল করা, মিথ্যা সাক্ষ্য প্রদান ইত্যাদি। স্লোগান-২ এ বলা হয়েছে, “সুখি স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই।” আয়কর ফাঁকি দেওয়া যেহেতু ভদ্রবেশী অপরাধ সেহেতু উক্ত স্লোগান অমান্য করলে তা ভদ্রবেশী অপরাধ হবে । ভদ্রবেশি অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গ এবং তাদের কৃত কাজ সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। কেননা এ অপরাধীরা তাদের অপরাধগুলো এত সূক্ষ্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে করে, যা সাধারণ জনগণের ধরাছোঁয়ার বাইরে থাকে। এর ফলে দেখা যায়, লোকচক্ষুর আড়ালে করা এ কাজগুলো নীরব ঘাতক ব্যাধির মতো সমাজের ক্ষতি করে। নীরব ঘাতক ব্যাধি যেমন আস্তে আস্তে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, ঠিক তেমনি ভদ্রবেশী অপরাধগুলো রাষ্ট্রের বিভিন্ন যন্ত্রকে আস্তে আস্তে নিষ্ক্রিয় করে তোলে। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো ব্যক্তি যদি আয়কর ফাঁকি দেয়, তাহলে হয়তো সে ব্যক্তিগতভাবে লাভবান হবে। কিন্তু এর ফলে রাষ্ট্র তার রাজস্ব হারাবে, যা রাষ্ট্রের অর্থনৈতিক খাতকে দুর্বল করে দিবে। উপরের আলোচনা শেষে তাই নিঃসন্দেহে বলা যায়, সাধারণ অপরাধ অপেক্ষা ভদ্রবেশী অপরাধ সমাজ ও দেশের জন্য বেশি ক্ষতিকর।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।