'ক' চিত্রটি অপরাধের কোন ধরনকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
উত্তর: 'ক' চিত্রটিতে একজন মাদকাসক্ত ব্যক্তিকে দেখা যাচ্ছে। এটি একটি লঘু বা ক্ষতিগ্রস্তহীন অপরাধকে নির্দেশ করে। অপরাধ হলো সামাজিক আইন বা নীতিমালার লঙ্ঘন । আরও সুনির্দিষ্ট অর্থে দেশের আইনসভা কর্তৃক অনুমোদিত শাস্তিযোগ্য কাজকেই অপরাধ বলে। কোনো দেশের প্রচলিত আইন ভঙ্গ করা অপরাধ। অপরাধমূলক আচরণকে তার ধরন মোতাবেক কতগুলো স্তরে ভাগ করা হয়ে থাকে। মাত্রার ভিত্তিতে একে দুই ভাগে ভাগ করা হয়। যথা- গুরুতর অপরাধ এবং লঘু অপরাধ। গুরুতর অপরাধ হলো সেই সমস্ত অপরাধ যার শাস্তিস্বরূপ ব্যক্তির মৃত্যুদণ্ড বা কারাদণ্ড হতে পারে। অপরপক্ষে লঘু অপরাধ করলে বড়জোর কমমাত্রার জেল বা জরিমানা হতে পারে। এ ধরনের অপরাধ সমাজে নৈরাজ্য সৃষ্টি করতে পারে। উদ্দীপকে চিত্র-ক-এ দেখা যায়, একজন ব্যক্তি সিরিঞ্জের মাধ্যমে মাদক গ্রহণ করছে। মাত্রাগত দিক থেকে মাদক গ্রহণ হলো লঘু বা ক্ষতিগ্রস্তহীন অপরাধ। কারণ এতে কেবল ব্যক্তি নিজেই ক্ষতিগ্রস্ত হয়। তবে সামাজিক দৃষ্টিকোণ থেকে এটি জনশৃঙ্খল অপরাধ। সুতরাং বলা যায়, উদ্দীপকের চিত্রের অপরাধটি লঘু অপরাধকেই নির্দেশ করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
'ক' চিত্রটি অপরাধের কোন ধরনকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর