চিত্রে প্রদর্শিত বিষয়টি 'ক' চিত্রে নির্দেশিত অপরাধের একমাত্র কারণ নয়।- বিশ্লেষণ করো।
উত্তর: 'খ' চিত্রে প্রদর্শিত বিষয়টি হলো বেকারত্ব এবং 'ক' চিত্রে প্রদর্শিত বিষয়টি হলো মাদকাসক্তি। বেকারত্ব মাদকাসক্তি অপরাধের একমাত্র কারণ নয়। এর পেছনে আরো নানাবিধ কারণ বিদ্যমান। সাধারণত নির্দিষ্ট একটি কারণে কোনো একক সমস্যার সৃষ্টি হয় না । তেমনি মাদকাসক্তির পেছনেও নানাবিধ আর্থ-সামাজিক কারণ কাজ করে। সম্প্রতি বাংলাদেশ সরকার ও বিশ্বস্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে ঢাকায় প্রায় ৫০০০ শিক্ষার্থীর ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তির প্রধান কারণ হলো- সঙ্গদোষ, পিতামাতার অবহেলা, ধর্মীয় শিথিলতা ইত্যাদি। শিক্ষার্থীদের বেশিরভাগই সমবয়সী দলের প্রভাবে কৌতুহলবশত প্রথম মাদক গ্রহণ করে এবং এক সময় মাদকের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে। এক্ষেত্রে পরিবারের নৈতিক শিক্ষার অভাব, পারিবারিক অস্থিরতাও দায়ী। পারিবারিক দ্বন্দ্ব, কলহ, বিবাহ-বিচ্ছেদ, স্নেহ-ভালোবাসার অভাব প্রভৃতি বিষয়গুলো সদস্যদের মাঝে হতাশা ও নৈরাশ্যের জন্ম দেয়, যা থেকে মাদকদ্রব্যের ওপর নির্ভরশীল হওয়ার প্রবণতা লক্ষ করা যায়। বাংলাদেশে মাদকাসক্তির অন্যতম কারণ হলো এর ভৌগোলিক অবস্থান। অবস্থানগত কারণে বাংলাদেশ আন্তর্জাতিক মাদক চোরাচালানের অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পাশাপাশি প্রশাসনিক শিথিলতার কারণে মাদকদ্রব্য হয়ে উঠছে সহজলভ্য। তৃতীয় বিশ্বের দেশ হিসেবে এদেশের অধিকাংশ মানুষ কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত। দারিদ্র্য ও বেকারত্ব মানুষের মনে যে হতাশা ও নৈরাশ্যের জন্ম দেয় তা ভুলে থাকার অভিপ্রায়ে অনেকে মাদকদ্রব্যের প্রতি আকৃষ্ট হয় । উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, বেকারত্ব মাদকাসক্তির একমাত্র কারণ নয়। এর পেছনে আরো অনেক কারণ বিদ্যমান ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
চিত্রে প্রদর্শিত বিষয়টি 'ক' চিত্রে নির্দেশিত অপরাধের একমাত্র কারণ …
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর