উদ্দীপকে সংঘটিত অপরাধের জন্য কোন কারণ দায়ী? ব্যাখ্যা দাও ।
উত্তর: উদ্দীপকে সংঘটিত অপরাধের জন্য অর্থনৈতিক কারণ দায়ী। অপরাধের অন্যতম কারণ হলো অর্থনীতি। কার্ল মার্কস বলেছেন, “পুঁজিবাদী অর্থনীতির শোষণের ফলশ্রুতিই অপরাধ।” এক পরিসংখ্যানে দেখা গেছে, সমাজে আর্থিক অনটন দেখা গেলে অপরাধ প্রবণতা বেড়ে যায়। গরিব শ্রেণির মানুষের মধ্যে অপরাধী বেশি দেখা যায়। সমাজে ধন-সম্পদের অধিকারীরাই আইন প্রণয়ন করে এবং অপরাধীদের বিচার তাদের এখতিয়ারে। তাই তারা অপরাধ করেও শাস্তি ভোগ থেকে রেহাই পেতে পারে। অন্যদিকে গরিবরা অধিকাংশ সময় আর্থিক কারণে অপরাধ করে তবে অর্থনৈতিক সংকটের কারণে যেমন অপরাধ সংঘটিত হতে পারে তেমনি অত্যধিক ধন সম্পদ লাভের আকাঙ্ক্ষা থেকেও অপরাধ সংঘটিত হতে পারে। আর্থ-সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত মানুষের একটি অংশ তাদের পেশাগত কাজের মাধ্যমে অপরাধ করে থাকে, যাকে ভদ্রবেশী অপরাধ বলে। যেমন- ঘুষ, দুর্নীতি ইত্যাদি । উদ্দীপকের রহমত তার স্বল্প উপার্জনে পরিবারের ব্যয়ভার চালাতে সক্ষম হলেও অসুস্থ বাবার চিকিৎসা খরচ চালাতে ব্যর্থ হয়। বাবার চিকিৎসার অর্থ যোগানের জন্যই সে টাকা চুরি করে। এ থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে, রহমতের অপরাধ সংঘটনের পিছনে অর্থনৈতিক কারণটিই দায়ী।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সংঘটিত অপরাধের জন্য কোন কারণ দায়ী? ব্যাখ্যা দাও ।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর