শেয়ারFacebookWhatsApp

সমাজজীবনে উক্ত বিষয়টির কারণ বিশ্লেষণ করো।

উত্তর: সমাজজীবনে অপরাধ সংঘটিত হওয়ার পিছনে নানাবিধ কারণ রয়েছে। অপরাধের পিছনে নানাবিধ আর্থ-সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কারণ বিদ্যমান। অপরাধের প্রধান কারণগুলোর অন্যতম হলো- ভৌগোলিক পরিবেশ, বংশগত প্রকৃতি, দৈহিক ও মানসিক প্রকৃতি, অর্থনৈতিক অবস্থা, সামাজিক পরিবেশ ইত্যাদি । অর্থনৈতিক কারণে সমাজে প্রচুর পরিমাণে অপরাধ সংঘটিত হতে দেখা যায়। আর্থিক অনটন দেখা দিলে অপরাধপ্রবণতা বেড়ে যায়। সাধারণত গরীব শ্রেণির মানুষের মধ্যে অপরাধ করার প্রবণতা বেশি। এক্ষেত্রে অর্থনৈতিক অসচ্ছলতা মূল কারণ। ত্রুটিপূর্ণ সামাজিক পরিবেশ অপরাধ প্রবণতা বৃদ্ধি করে । সমাজে সঠিক সামাজিকীকরণের অভাবেও বিধি অমান্য করার প্রবণতা বৃদ্ধি পায়। পাশাপাশি পারিবারিক পরিবেশও ব্যক্তিকে অপরাধপ্রবণ করতে পারে। একটি পরিবার যেমন একটি শিশুকে সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারে, তেমনি পরিবারের অস্বাভাবিক পরিবেশে সে অপরাধী হয়ে উঠতে পারে। ভৌগোলিক পরিবেশও কখনও কখনও অপরাধের কারণ হিসেবে কাজ করতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, ডিসেম্বর মাসে শীতের দীর্ঘ রাতে চুরির পরিমাণ বেড়ে যায়। উপরের আলোচনার পরিসমাপ্তিতে বলা যায়, নির্দিষ্ট কোনো একটি কারণে অপরাধ সংঘটিত হয় না, বরং অপরাধ সংঘটিত হওয়ার পিছনে আর্থ- সামাজিক, সাংস্কৃতিক, ভৌগোলিক নানা কারণ দায়ী।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

সমাজজীবনে উক্ত বিষয়টির কারণ বিশ্লেষণ করো।

Comilla · 2019

উত্তর

কাঙ্ক্ষিত বা বাঞ্ছিত পরিবর্তনকে প্রগতি বলে।

উত্তর

কোনো কিছু স্থানিক থেকে বৈশ্বিক রূপ লাভ করাই হচ্ছে বিশ্বায়ন। বিশ্বায়ন হচ্ছে একটি বহুমুখী প্রক্রিয়া যেখানে বিশ্ব ক্রমবর্ধমান হারে আন্তঃযোগাযোগের প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। যখন পণ্যের অবাধ প্রবাহ, তথ্যের অবাধ প্রবাহ ও শ্রমের অবাধ প্রবাহ একসাথে উপস্থিত থাকে তখনই ওই প্রক্রিয়াকে বিশ্বায়ন বলে আখ্যায়িত করা হয় ।

উত্তর

উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে অপরাধ প্রত্যয়টি প্রযোজ্য। অপরাধ হলো সুস্পষ্টভাবে আইনের লঙ্ঘন। এটি একটি সামাজিক ঘটনা কিন্তু কোনো সহজাত প্রবৃত্তির ফল নয়। স্থান ও ব্যক্তিভেদে অপরাধ বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন- ভদ্রবেশী অপরাধ, নমনীয় মাত্রার অপরাধ, অভ্যাসগত অপরাধ, রাজনৈতিক অপরাধ প্রভৃতি। সামাজিক দৃষ্টিকোণ থেকে সমাজে প্রচলিত বিধি-বিধান বা মূল্যবোধ বিরোধী আচরণ অপরাধ হিসেবে বিবেচিত। অনুরূপভাবে রাষ্ট্রীয় আইনে যেসব কাজ নিষিদ্ধ বলে ঘোষিত সেসব কাজ করাও অপরাধ। সমাজবিজ্ঞানী র্যাডক্লিফ ব্রাউনের মতে, “যে প্রচলিত রীতিনীতি ভঙ্গ করলে শাস্তির ব্যবস্থা আছে তা ভঙ্গ করাই অপরাধ।” উদ্দীপকে আয়কর ফাঁকি, মিথ্যা সাক্ষ্যদান, চুরি, হত্যা প্রভৃতি বিষয়ের উল্লেখ রয়েছে। এসব কর্মকাণ্ড আইন কর্তৃক সমর্থিত না, তাই এগুলো অপরাধমূলক কাজ। সুতরাং এটা বলা যায় যে ? চিহ্নিত স্থানে অপরাধ প্রত্যয়টি প্রযোজ্য।

উত্তর

সমাজজীবনে অপরাধ সংঘটিত হওয়ার পিছনে নানাবিধ কারণ রয়েছে। অপরাধের পিছনে নানাবিধ আর্থ-সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কারণ বিদ্যমান। অপরাধের প্রধান কারণগুলোর অন্যতম হলো- ভৌগোলিক পরিবেশ, বংশগত প্রকৃতি, দৈহিক ও মানসিক প্রকৃতি, অর্থনৈতিক অবস্থা, সামাজিক পরিবেশ ইত্যাদি । অর্থনৈতিক কারণে সমাজে প্রচুর পরিমাণে অপরাধ সংঘটিত হতে দেখা যায়। আর্থিক অনটন দেখা দিলে অপরাধপ্রবণতা বেড়ে যায়। সাধারণত গরীব শ্রেণির মানুষের মধ্যে অপরাধ করার প্রবণতা বেশি। এক্ষেত্রে অর্থনৈতিক অসচ্ছলতা মূল কারণ। ত্রুটিপূর্ণ সামাজিক পরিবেশ অপরাধ প্রবণতা বৃদ্ধি করে । সমাজে সঠিক সামাজিকীকরণের অভাবেও বিধি অমান্য করার প্রবণতা বৃদ্ধি পায়। পাশাপাশি পারিবারিক পরিবেশও ব্যক্তিকে অপরাধপ্রবণ করতে পারে। একটি পরিবার যেমন একটি শিশুকে সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারে, তেমনি পরিবারের অস্বাভাবিক পরিবেশে সে অপরাধী হয়ে উঠতে পারে। ভৌগোলিক পরিবেশও কখনও কখনও অপরাধের কারণ হিসেবে কাজ করতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, ডিসেম্বর মাসে শীতের দীর্ঘ রাতে চুরির পরিমাণ বেড়ে যায়। উপরের আলোচনার পরিসমাপ্তিতে বলা যায়, নির্দিষ্ট কোনো একটি কারণে অপরাধ সংঘটিত হয় না, বরং অপরাধ সংঘটিত হওয়ার পিছনে আর্থ- সামাজিক, সাংস্কৃতিক, ভৌগোলিক নানা কারণ দায়ী।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।