দৃশ্যপট-১ এ কোন ধরনের অপরাধের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের দৃশ্যপট ১ এ সংঘবদ্ধ অপরাধের কথা বলা হয়েছে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : অপরাধ বলতে মানুষের এমন সব আচরণকে বোঝায় যা জনকল্যাণ বিরোধী, সমাজের বিধিবদ্ধ ব্যবস্থার পরিপন্থী ও নিষিদ্ধ এবং আইন অনুযায়ী শাস্তিযোগ্য। আর সংঘবদ্ধ অপরাধ বলতে সাধারণত একাধিক ব্যক্তির সমন্বয়ে সংঘটিত অপরাধকে বোঝায়। এ ধরনের অপরাধের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য একাধিক ব্যক্তি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করে। সংঘবদ্ধ অপরাধের উল্লেখযোগ্য উদাহরণ হলো দেশীয় ও আন্তর্জাতিক মাফিয়াচক্র, মানব পাচার গোষ্টি, কিশোর গ্যাং প্রভৃতি। এই ধরনের অপরাধীরা জুয়া মাদকদ্রব্য ক্রয় বিক্রয, মানব পাচার প্রভৃতি গুরুতর অপরাধে লিপ্ত থাকে। উদ্দীপকে দৃশ্যপট ১ এ লক্ষ্য করা যায়, গ্রিসের সমুদ্র উপকূলে নৌকাডুবি ৩২ জন নিহত হয় যাদের বেশিরভাগই বাংলাদেশি। তারা মূলত অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টা করেছিল। এই প্রেক্ষিতে বাংলাদেশ সরকার মানব পাচারের সাথে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করে। পূর্বোক্ত আলোচনায় সুস্পর্শ যে মানব পাচার সংঘবদ্ধ অপরাধের অন্তর্ভুক্ত । সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত দৃশ্যপট ১ এর ঘটনাটি নিঃসন্দেহে সংঘবদ্ধ অপরাধ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
দৃশ্যপট-১ এ কোন ধরনের অপরাধের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর