দৃশ্যপট-২ এর অপরাধের নিয়ন্ত্রণে তুমি কি সুপারিশ করবে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্যপট ২ এ কিশোর অপরাধে দৃষ্টান্ত ফুটে উঠেছে। এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আমি সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে প্রতিরোধমূলক ব্যবস্থার জোরদার করা সুপারিশ করব। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ৭ থেকে ১৬ বছর বয়সী কিশোর কিশোরীদের দ্বারা সংঘটিত অপরাধকে কিশোর অপরাধ বলে। কিশোরদের দ্বারা ছোটখাটো চুরি, পকেটমার, মেয়েদের উত্তপ্ত করা ইত্যাদি কিশোর অপরাধের উদাহরণ। উদ্দীপকে দৃশ্যপদ ২ এ দেখা যায় ১৪ বছর বয়সী রকি তার বন্ধুদের নিয়ে স্কুলগ্রামী মেয়েদের উত্যপ্ত করে এবং ছোটখাটো চুরি ছিনতাইও করে। আইন অনুযায়ী রকি ও তার বন্ধুরা অপাপ্তবয়স্ক বা কিশোর হওয়ায় তাদের অপরাধগুলো কিশাের অপরাধ এর অন্তর্ভুক্ত। কিশোর অপরাধের সাথে পারিবারিক পরিবেশ গভীরভাবে সম্পর্কযুক্ত। ত্রুটিপূর্ণ পারিবারিক পরিবেশ শিশুকে সমাজ বিরোধী করে তুলতে পারে। তাই ব্যক্তি যাতে কিশোর অপরাধী হয়ে না উঠে সেজন্য সুস্থ ও সুন্দর পারিবারিক পরিবেশ নিশ্চিত করতে হবে। আবার ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থা ও কিশোরদের কে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত করতে পারে। এইজন্য শিক্ষা ব্যবস্থাকেও পরিবর্তনশীল সমাজ উপযোগী করে করে তুলতে হবে। কিশোরদের অপরাধ প্রবণতা দূর করার জন্য সবচেয়েও বেশি প্রয়োজন সমাজের সদস্যদের মনে সামাজিক উন্নতিক চেতনা এবং মূল্যবোধের সঞ্চার করা। এছাড়াও সামাজিক আদর্শের সাথে কৃষকদের পরিচিত করা ও উপযুক্ত শিক্ষার সাহায্য তাদের মধ্যে জনকল্যাণের চেতনা জাগ্রত করা কিসের অপরাধ প্রতিরোধের অন্যতম উপায়। পাশাপাশি প্রয়োজনীয় প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত দৃশ্যপট ২ এর মতো অপরাধমূলক কর্মকাণ্ড সমাজের জন্য হুমকিস্বরূপ। আর উল্লেখিত পদক্ষেপ গুলো যথাযথভাবে গ্রহণ করতে পারলে এ ধরনের অপরাধ অনেকাংশ নিয়ন্ত্রণ করা সম্ভব।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
দৃশ্যপট-২ এর অপরাধের নিয়ন্ত্রণে তুমি কি সুপারিশ করবে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর