ঘটনা ১ - এ বর্ণিত জাফর সাহেবের ছোট সন্তানের কর্মকান্ডকে সমাজবিজ্ঞানের ভাষায় কি বলা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: ঘটনা ১ - এ বর্ণিত জাফর সাহেবের ছোট সন্তানের কর্মকান্ডকে সমাজবিজ্ঞানের ভাষায় বিচ্যুতি বলা হয়। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : সাধারণভাবে বিচ্যুতি বলতে এমন সব আচরণকে বোঝায় যা স্বাভাবিক ও কাঙ্ক্ষিত আচরণের পরিপন্থী। প্রতিটি সমাজে কতগুলো আচার-আচরণ, রীতিনীতি আদর্শ ও মূল্যবোধ থাকে। সমাজ ব্যক্তির কাছ থেকে যে আচরন প্রত্যাশা করে তাকে বলে কাঙ্খিত বা প্রত্যাশিত আচরণ। এই প্রত্যাশিত আচরণের বাইরে ব্যক্তি যেসব আচরম করে তাই বিচ্যুত আচরণ। সাধারণভাবে বিচ্যুত আচরণের জন্য আইন কর্তৃক নির্ধারিত কোন শাস্তি নেই, কিন্তু এটি সমাজের চোখে ঘৃণিত। উদ্দীপকের জাফর সাহেবের ছোট ছেলে বায়োজেষ্ঠদের অসম্মান করে। সমাজের রীতিনীতি অনুসারে বায়োজেষ্ঠদের সম্মান করা উচিত, কিন্তু জাফর সাহেবের ছোট ছেলে এই কাজ না করায় এটি অনাকাঙ্ক্ষিত আচরণ, অর্থাৎ বিচ্যুত আচরণ। এই আচরণের জন্য কোন প্রকার শাস্তি বিধান নেই, কিন্তু সাধারণত সমাজে এই ধরনের আচরণ প্রত্যাশা করে না। তাই বলা যায়, ঘটনা ১ - এ বর্ণিত জাফর সাহেবের ছোট সন্তানের কর্মকান্ডকে সমাজবিজ্ঞানের ভাষায় বিচ্যুতি বলা হয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
ঘটনা ১ - এ বর্ণিত জাফর সাহেবের ছোট সন্তানের কর্মকান্ডকে সমাজবিজ্ঞান…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর