শেয়ারFacebookWhatsApp

ঘটনা ১ বিচ্যুতি না অপরাধ? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের ঘটনা ১ হচ্ছে অপরাধ। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : অপরাধ মূলত ও সুস্পষ্ট ভাবে আইনের লঙ্ঘন। এটি একটি সামাজিক ঘটনা কিন্তু সহজাত প্রবৃত্তির ফল নয়। সামাজিক দৃষ্টিকোণ থেকে সমাজে প্রচলিত বিধি-বিধান বা মূল্যবোধ বিরোধী আচরণকে অপরাধ বলা হয়। আবার অনুরূপভাবে রাষ্ট্রীয় আইনে নিষিদ্ধ ঘোষিত কাজ করাও অপরাধ। সমাজবিজ্ঞানী রেডক্লিফ ব্রাউন এর মতে যে, "যে প্রচলিত রীতিনীতি ভঙ্গ করলে শাস্তির ব্যবস্থা আছে তা ভঙ্গ করাই অপরাধ।" সাধারণত স্থান ও ব্যক্তিভেদে অপরাধ বিভিন্ন ধরনের হয়। যেমন ভদ্রবেশী অপরাধ, নমনীয় মাত্রার অপরাধ, অভ্যাসগত অপরাধ, রাজনৈতিক অপরাধ ইত্যাদি। উদ্দীপকের ঘটনা ১ এ - সুমন টিকিট না কেটে ট্রেন ভ্রমণে বের হয়েছে। টিটি টিকেট চেক করতে আসলে তখন সে টিকিট দেখাতে ব্যর্থ হয়। এটি একদিকে সামাজিক রীতি-নীতির খেলাপ। আবার এই কাজের জন্য শাস্তি ও জরিমানার বিধান রেখেছে বাংলাদেশ রেলওয়ে। তাই বলা যায়, উদ্দীপকের ঘটনা ১ হচ্ছে অপরাধ।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

ঘটনা ১ বিচ্যুতি না অপরাধ? ব্যাখ্যা কর।

উদ্দীপক

ঘটনা-১: সুমন টিকিট না কেটে ট্রেন ভ্রমনে বের হয়েছে। টিটি টিকেট চেক করতে আসলে সুমন টিকেট দেখাতে ব্যর্থ হয়। ঘটনা-২: রাজন একজন ব্যবসায়ী। তিনি আয়কর ফাঁকি দেন। এছাড়া তিনি ট্রেডমার্ক নকল ও জালিয়াতি করার কাজের সাথে যুক্ত।

Rajshahi · 2022

উত্তর

কোন জিনিসের মধ্যে সুপ্ত অবস্থায় লুকিয়ে থাকা বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটার প্রক্রিয়াকে বিবর্তন বলে।

উত্তর

মাজিক নিয়ন্ত্রণ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমাজ ব্যক্তিকে সমাজ স্বীকৃত রীতি-নীতি অনুযায়ী আচরণ করতে বাধ্য করে। সামাজিক নিয়ন্ত্রণ হচ্ছে সমাজ কর্তৃক গৃহীত এমন সব ব্যবস্থা বা প্রক্রিয়া যেগুলোর মাধ্যমে ব্যক্তির কাজকর্ম, আচার-আচরণ ইত্যাদি সমাজের কাঙ্ক্ষিত ধারায় পরিচালিত করা যায়। সামাজিক নিয়ন্ত্রণের অন্যতম বাহন গুলো হচ্ছে পরিবার, ধর্ম, রাষ্ট্র, গণমাধ্যম ইত্যাদি।

উত্তর

উদ্দীপকের ঘটনা ১ হচ্ছে অপরাধ। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : অপরাধ মূলত ও সুস্পষ্ট ভাবে আইনের লঙ্ঘন। এটি একটি সামাজিক ঘটনা কিন্তু সহজাত প্রবৃত্তির ফল নয়। সামাজিক দৃষ্টিকোণ থেকে সমাজে প্রচলিত বিধি-বিধান বা মূল্যবোধ বিরোধী আচরণকে অপরাধ বলা হয়। আবার অনুরূপভাবে রাষ্ট্রীয় আইনে নিষিদ্ধ ঘোষিত কাজ করাও অপরাধ। সমাজবিজ্ঞানী রেডক্লিফ ব্রাউন এর মতে যে, "যে প্রচলিত রীতিনীতি ভঙ্গ করলে শাস্তির ব্যবস্থা আছে তা ভঙ্গ করাই অপরাধ।" সাধারণত স্থান ও ব্যক্তিভেদে অপরাধ বিভিন্ন ধরনের হয়। যেমন ভদ্রবেশী অপরাধ, নমনীয় মাত্রার অপরাধ, অভ্যাসগত অপরাধ, রাজনৈতিক অপরাধ ইত্যাদি। উদ্দীপকের ঘটনা ১ এ - সুমন টিকিট না কেটে ট্রেন ভ্রমণে বের হয়েছে। টিটি টিকেট চেক করতে আসলে তখন সে টিকিট দেখাতে ব্যর্থ হয়। এটি একদিকে সামাজিক রীতি-নীতির খেলাপ। আবার এই কাজের জন্য শাস্তি ও জরিমানার বিধান রেখেছে বাংলাদেশ রেলওয়ে। তাই বলা যায়, উদ্দীপকের ঘটনা ১ হচ্ছে অপরাধ।

উত্তর

ঘটনা ২ তথা ভদ্রবেশী অপরাধ দেশের আর্থসামাজিক উন্নয়নের পথে অন্তরায় -নিম্নে উক্তিটি বিশ্লেষণ করা হলো : সাধারণত স্থান ও ব্যক্তিভেদে অপরাধ বিভিন্ন ধরনের হয়। যেমন ভদ্রবেশী অপরাধ, নমনীয় মাত্রার অপরাধ, অভ্যাসগত অপরাধ, রাজনৈতিক অপরাধ ইত্যাদি। ভদ্রবেশী অপরাধ হচ্ছে আর্থসামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ তাদের পেশাগত কাজের প্রক্রিয়া যেসকল অপরাধ মূলক কাজ করে থাকে। আয়কর ফাঁকি, জালিয়াতি, তহবিল তছরুপ, মিথ্যা সাক্ষ্যদান, ট্রেডমার্ক নকল করা ইত্যাদি অপরাধ ভদ্রবেশি অপরাধের অন্তর্ভুক্ত। এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গ এবং তাদের কৃতকাজে দেশের আর্থসামাজিক উন্নতির পথে বিরাট বাধাস্বরূপ। ভদ্রবেশী অপরাধগুলো নীরব ঘাতক ব্যাধির মত আমাদের সমাজের ক্ষতি করে। এই ধরনের অপরাধগুলো অপরাধীরা এত সূক্ষ্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে করে থাকে যা সাধারণ জনগণের ধরাছোঁয়ার বাইরে থাকে। নিরব ঘাতক ব্যাধি যেমন আস্তে আস্তে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে আমাদের ক্ষতিগ্রস্ত করে, ঠিক তেমনি ভদ্রবেশী অপরাধগুলো রাষ্ট্রের বিভিন্ন যন্ত্রকে আস্তে আস্তে নিষ্ক্রিয় করে তোলে। যেমন আয়কর ফাঁকি দেওয়া কোন অপরাধী নিজে ব্যক্তিগতভাবে লাভবান হলেও তার এই অপরাধের ফলে রাষ্ট্র ও রাজস্ব হারায়। যা রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে। তাই বলা যায়, ভদ্রবেশী অপরাধ দেশের আর্থসামাজিক উন্নয়নের পথে অন্তরায়।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।