ঘটনা ২ দেশের আর্থসামাজিক উন্নয়নের পথে অন্তরায় - বিশ্লেষণ কর।
উত্তর: ঘটনা ২ তথা ভদ্রবেশী অপরাধ দেশের আর্থসামাজিক উন্নয়নের পথে অন্তরায় -নিম্নে উক্তিটি বিশ্লেষণ করা হলো : সাধারণত স্থান ও ব্যক্তিভেদে অপরাধ বিভিন্ন ধরনের হয়। যেমন ভদ্রবেশী অপরাধ, নমনীয় মাত্রার অপরাধ, অভ্যাসগত অপরাধ, রাজনৈতিক অপরাধ ইত্যাদি। ভদ্রবেশী অপরাধ হচ্ছে আর্থসামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ তাদের পেশাগত কাজের প্রক্রিয়া যেসকল অপরাধ মূলক কাজ করে থাকে। আয়কর ফাঁকি, জালিয়াতি, তহবিল তছরুপ, মিথ্যা সাক্ষ্যদান, ট্রেডমার্ক নকল করা ইত্যাদি অপরাধ ভদ্রবেশি অপরাধের অন্তর্ভুক্ত। এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গ এবং তাদের কৃতকাজে দেশের আর্থসামাজিক উন্নতির পথে বিরাট বাধাস্বরূপ। ভদ্রবেশী অপরাধগুলো নীরব ঘাতক ব্যাধির মত আমাদের সমাজের ক্ষতি করে। এই ধরনের অপরাধগুলো অপরাধীরা এত সূক্ষ্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে করে থাকে যা সাধারণ জনগণের ধরাছোঁয়ার বাইরে থাকে। নিরব ঘাতক ব্যাধি যেমন আস্তে আস্তে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে আমাদের ক্ষতিগ্রস্ত করে, ঠিক তেমনি ভদ্রবেশী অপরাধগুলো রাষ্ট্রের বিভিন্ন যন্ত্রকে আস্তে আস্তে নিষ্ক্রিয় করে তোলে। যেমন আয়কর ফাঁকি দেওয়া কোন অপরাধী নিজে ব্যক্তিগতভাবে লাভবান হলেও তার এই অপরাধের ফলে রাষ্ট্র ও রাজস্ব হারায়। যা রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে। তাই বলা যায়, ভদ্রবেশী অপরাধ দেশের আর্থসামাজিক উন্নয়নের পথে অন্তরায়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
ঘটনা ২ দেশের আর্থসামাজিক উন্নয়নের পথে অন্তরায় - বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর