উদ্দীপকে বর্ণিত ঘটনা-১-এ কোন ধরনের অপরাধের কথা উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ঘটনা-১-এ ভদ্রবেশী অপরাধের কথা উল্লেখ করা হয়েছে। 'ভদ্রবেশী অপরাধ' বলতে এমন অপরাধকে বোঝায় যেগুলো সমাজের উচ্চপদস্থ ও মর্যাদাসম্পন্ন লোকজন নিজের অবস্থানকে ব্যবহার করে সংঘটিত করে। এর উদাহরণ হচ্ছে ট্রেডমার্ক নকল করা, আয়কর ফাঁকি দেওয়া, জালিয়াতি করা, কপিরাইট ভঙ্গ করা ইত্যাদি। মোটকথা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি তাদের পেশাগত কাজের প্রক্রিয়ায় আইনের চোখকে ফাঁকি দিয়ে যেসব অপরাধ করে থাকে, সেসব অপরাধকেই ভদ্রবেশী অপরাধ বলে । উদ্দীপকের ঘটনা-১-এ দেখা যায়, শিল্পপতি আনিস সাহেব প্রতিবছর নিজের আয়কর বিবরণী জমা দেন। কিন্তু তিনি তার প্রকৃত আয়ের এক তৃতীয়াংশ বিবরণীতে উল্লেখ করেন না। অর্থাৎ তিনি আয়কর ফাঁকি দেন যা ভদ্রবেশী অপরাধের অন্তর্ভুক্ত। এজন্য বলা যায়, উদ্দীপকের ঘটনা-১ এ ভদ্রবেশী অপরাধের কথা বলা হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ঘটনা-১-এ কোন ধরনের অপরাধের কথা উল্লেখ করা হয়েছে? ব…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর