. ঘটনা-১ বিচ্যুতি না অপরাধ? ব্যাখ্যা করো ।
উত্তর: ঘটনা-১ অপরাধ প্রবণতাকেই নির্দেশ করে। মানুষ, সমাজ ও অপরাধ একই সূত্রে বাঁধা। মানুষের স্বার্থ, অনুভূতি, প্রত্যক্ষণ প্রভৃতি অপরাধ সম্পর্কিত ধারণার জন্ম দেয়। অপরাধ প্রত্যয়টি জটিল এবং আপেক্ষিক যা মানব আচরণের ক্ষণিক বিচ্যুতি । অপরাধ হচ্ছে এক ধরনের অস্বাভাবিক আচরণ, যা সমাজ ও প্রচলিত আইন কর্তৃক স্বীকৃত নয়। সময়ের পরিবর্তনের সাথে সাথে অপরাধের ধরন, বৈশিষ্ট্য ও অপরাধীর বৈশিষ্ট্যেও পরিবর্তন দেখা যায়। বিভিন্ন যুগে বিভিন্ন সমস্যাকে কেন্দ্র করে অপরাধের সৃষ্টি হয়েছে। এমনকি যে কাজ একসময় অপরাধ বলে গণ্য করা হতো না তা পরবর্তী সময়ে সমাজে অপরাধ বলে গণ্য হচ্ছে। উদ্দীপকে সুমন টিকিট না কেটেই ট্রেন ভ্রমণে বের হয়েছে। পরবর্তীতে টিটি টিকেট চেক করতে আসলে সুমন টিকিট দেখাতে ব্যর্থ হয় এতে করে বলা যায়, সুমন প্রচলিত আইনের লঙ্ঘন করেছে। যার জন্য টিটি তাকে স্বাভাবিকভাবে জরিমানা করবে। তাই বলা যায় যে, ঘটনা-১ এ সুমনের আচরণ অপরাধকেই নির্দেশ করেছে ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
. ঘটনা-১ বিচ্যুতি না অপরাধ? ব্যাখ্যা করো ।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর