ঘটনা-২ 'দেশের আর্থ-সামাজিক উন্নয়নের পথে অন্তরায়'- বিশ্লেষণ করো।
উত্তর: ঘটনা-২ ভদ্রবেশী অপরাধকে নির্দেশ করে। যা দেশের আর্থসামাজিক উন্নয়নের পথে অন্তরায় হিসেবে কাজ করে। সমাজের উচ্চপদে আসীন ব্যক্তিবর্গ তাদের আনুষ্ঠানিক ও পেশাগত ক্ষমতা প্রয়োগ ও অপপ্রয়োগের মাধ্যমে যে অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে তাই ভদ্রবেশী অপরাধ। এ ধরনের অপরাধের মধ্যে অন্যতম কয়েকটি হলো— আয়কর ফাঁকি, জালিয়াতি, তহবিল তছরূপ, ট্রেডমার্ক নকল, ঘুষ নেওয়া, ওজনে কম দেওয়া প্রভৃতি। এ ধরনের অপরাধ অনেকটা নীরবে ও গোপনে সংঘটিত হয়। ফলে অপরাধী ধরাছোঁয়ার বাইরে থেকে অনায়াসে অপরাধ করে চলে। এরূপ প্রক্রিয়ায় ব্যক্তি নিজে আর্থিকভাবে লাভবান হলেও সামগ্রিক উন্নয়নে বাঁধার সৃষ্টি করে। অধিকাংশ ক্ষমতাবান ব্যক্তিই এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত থেকে নিজের পকেট ভারী করে। উন্নয়নমূলক প্রতিটি খাতেই এ ধরনের অপরাধ পরিলক্ষিত হয়ে থাকে। যা দেশের আর্থসামাজিক উন্নয়নে অন্তরায় হিসেবে কাজ করে। উদ্দীপকের ঘটনা-২ এ রাজন একজন ব্যবসায়ী। তিনি বিভিন্ন কৌশল অবলম্বন করে আয়কর ফাঁকি দেন। এছাড়াও তিনি ট্রেডমার্ক নকল ও জালিয়াতি করার সঙ্গে জড়িত। রাজনের এরূপ কর্মপ্রক্রিয়া সুস্পষ্টভাবে ভদ্রবেশী অপরাধকে নির্দেশ করে । উপর্যুক্ত আলোচনার পরিশেষে বলা যায় যে, উক্ত অপরাধ যেকোনো দেশের আর্থসামাজিক উন্নয়নের পথে প্রধান অন্তরায় হিসেবে কাজ করে ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
ঘটনা-২ 'দেশের আর্থ-সামাজিক উন্নয়নের পথে অন্তরায়'- বিশ্লেষণ করো।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর