শেয়ারFacebookWhatsApp

সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্দীপকে নির্দেশিত বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধর।

উত্তর: সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্দীপকে নির্দেশিত বিশ্ববিদ্যালয় তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অপরিসীম। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে বাংলাদেশে সমাজবিজ্ঞানচর্চার দ্বার উন্মোচিত হয়। প্রাথমিক পর্যায়ে ১৯২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে দর্শন বিভাগে এম.এ কোর্সের পাঠ্যসূচি হিসেবে 'Ethics and Sociology [গণিত] নামে সমাজবিজ্ঞানের পঠন-পাঠন শুরু হয়। পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞানের আওতায় 'Ethics and Sociology [গণিত] শিরোনামে সমাজবিজ্ঞানের কিছু বিষয় পড়ানো হতো। ১৯৫০ সালে ফরাসি সামাজিক নৃবিজ্ঞানী ক্লদ লেভি স্ট্রস ইউনেস্কো কমিশনের সদস্য হয়ে বাংলাদেশে সমাজবিজ্ঞানের পঠনপাঠনের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্য ঢাকায় আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল করিম তার সাথে দেখা করে অত্র বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পান। এরপর লেভি স্ট্রসের অক্লান্তিক প্রচেষ্টা এবং ইউনেস্কোর সহযোগিতায় ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান সর্বপ্রথম একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতেও সমাজবিজ্ঞান বিভাগ চালু হয়। উদ্দীপকে বাংলাদেশে সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা হিসেবে অধ্যাপক নাজমুল করিমের নাম উল্লেখ করা হয়েছে। তার অগ্রণী ভূমিকায় তার নিজ বিশ্ববিদ্যালয় তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৫৭ সালে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা পায়। এছাড়া পরবর্তী সময়ে অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজে সমাজবিজ্ঞান বিভাগ চালু হয়। ফলে বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার দ্বার উন্মোচিত হয়। তাই বলা যায়, বাংলাদেশে সমাজবিজ্ঞান প্রতিষ্ঠার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ব্যাপক।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্দীপকে নির্দেশিত বিশ্ববিদ্য…

উদ্দীপক

আয়েশা চট্টগ্রাম মহিলা কলেজে সমাজবিজ্ঞান বিভাগে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছেন। প্রথম ক্লাসে তিনি বাংলাদেশে সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা হিসেবে অধ্যাপক নাজমুল করিমের নাম জানতে পারেন। এ অধ্যাপক অগ্রণী ভূমিকা নিয়ে ১৯৫৭ সালে নিজ বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। জ্ঞানের একটি বিকাশমান শাখা হিসেবে পরবর্তী সময় দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও সরকারি-বেসরকারি কলেজে সমাজবিজ্ঞান বিভাগ চালু হয়।

পটুয়াখালী সরকারি মহিলা কলেজ · 2025

উত্তর

'The Positive Background of Hindu SociologySociology^{\prime} গ্রন্থের লেখক হলেন বিনয় কুমার সরকার।

উত্তর

যে দু-একজন ভারতীয় চিন্তাবিদ প্রাচীন সমাজ সম্পর্কে আলোচনা করেছেন, তাদের মধ্যে কৌটিল্য অন্যতম। তার লেখা অর্থশাস্ত্র গ্রন্থটি সমাজ গবেষকদের কাছে অতি মূল্যবান। গ্রন্থটিতে তিনি মৌর্য আমলের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার বিশদ আলোচনা করেছেন। পরবর্তী সময়ের অধিকাংশ গবেষকই প্রাচ্যকে নিয়ে গবেষণার ক্ষেত্রে তার আলোচনা দ্বারা সমৃদ্ধ হয়েছেন। তাই তাকে পাশ্চাত্যের ম্যাকিয়াভেলির অগ্রদূত বলা হয়।

উত্তর

সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্দীপকে নির্দেশিত বিশ্ববিদ্যালয় তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অপরিসীম। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে বাংলাদেশে সমাজবিজ্ঞানচর্চার দ্বার উন্মোচিত হয়। প্রাথমিক পর্যায়ে ১৯২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে দর্শন বিভাগে এম.এ কোর্সের পাঠ্যসূচি হিসেবে 'Ethics and SociologySociology^{\prime} নামে সমাজবিজ্ঞানের পঠন-পাঠন শুরু হয়। পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞানের আওতায় 'Ethics and SociologySociology^{\prime} শিরোনামে সমাজবিজ্ঞানের কিছু বিষয় পড়ানো হতো। ১৯৫০ সালে ফরাসি সামাজিক নৃবিজ্ঞানী ক্লদ লেভি স্ট্রস ইউনেস্কো কমিশনের সদস্য হয়ে বাংলাদেশে সমাজবিজ্ঞানের পঠনপাঠনের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্য ঢাকায় আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল করিম তার সাথে দেখা করে অত্র বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পান। এরপর লেভি স্ট্রসের অক্লান্তিক প্রচেষ্টা এবং ইউনেস্কোর সহযোগিতায় ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান সর্বপ্রথম একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতেও সমাজবিজ্ঞান বিভাগ চালু হয়। উদ্দীপকে বাংলাদেশে সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা হিসেবে অধ্যাপক নাজমুল করিমের নাম উল্লেখ করা হয়েছে। তার অগ্রণী ভূমিকায় তার নিজ বিশ্ববিদ্যালয় তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৫৭ সালে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা পায়। এছাড়া পরবর্তী সময়ে অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজে সমাজবিজ্ঞান বিভাগ চালু হয়। ফলে বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার দ্বার উন্মোচিত হয়। তাই বলা যায়, বাংলাদেশে সমাজবিজ্ঞান প্রতিষ্ঠার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ব্যাপক।

উত্তর

বাংলাদেশে সমাজবিজ্ঞান বিকাশের দীর্ঘ ইতিহাস রয়েছে। প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান প্রতিষ্ঠার ক্ষেত্রে ১৯২১ সাল থেকে ১৯৫৬ সাল পর্যন্ত বহু জ্ঞানী, গুণী শিক্ষক ও অন্যান্য বিদ্বান ব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৫০ সালে প্রখ্যাত সামাজিক নৃবিজ্ঞানী ও ইউনেস্কো বিশেষজ্ঞ অধ্যাপক ক্লদ লেডি স্ট্রস বাংলাদেশে সমাজবিজ্ঞান পঠন-পাঠনের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্য বাংলাদেশে আসলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল করিম ও অজিত কুমার সেন তার সাথে দেখা করেন এবং বাংলাদেশে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার ক্ষেত্রে ইউনেস্কোর সহযোগিতা প্রত্যাশা করেন। এরই ফলশ্রুতিতে ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে আত্মপ্রকাশ করে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাকে ভিত্তি করে ১৯৬৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং ১৯৭০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা পায়। এরপর খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০০২ সালে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১০ সালে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১২ সালে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা পায়। সমাজবিজ্ঞান বিকাশের জন্য বিভিন্ন কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি ও ডিগ্রি কোর্সে সমাজবিজ্ঞান বিভাগ চালু হয়। ১৯৮৬ সালে প্রথম জগন্নাথ কলেজে (বর্তমান বিশ্ববিদ্যালয়) স্নাতকোত্তর পর্যায়ে সমাজবিজ্ঞান চালু হয়। বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোতে, সমাজবিজ্ঞান স্বতন্ত্র বিভাগ হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং সমাজবিজ্ঞানের পরিচর্যা চলছে। সুতরাং উপরের আলোচনা থেকে এ কথা স্পষ্ট যে, বাংলাদেশের সমাজবিজ্ঞান শাস্ত্রের বিকাশধারার একটি ধারাবাহিক ইতিহাস রয়েছে।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।