বাংলাদেশে সমাজবিজ্ঞানের বিকাশে ছক ২ এর ব্যক্তিবর্গ কিভাবে সম্পৃক্ত? বিশ্লেষণ কর।
উত্তর: বাংলাদেশে সমাজবিজ্ঞানের বিকাশের ছক-২-এর ব্যক্তিবর্গ প্রত্যক্ষভাবে সম্পৃক্ত। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : ১৯৫০ সালে ফরাসি সামাজিক নৃবিজ্ঞানী ক্লদ লেভি স্ট্রস ইউনেস্কো কমিশনের সদস্য হয়ে বাংলাদেশে সমাজবিজ্ঞান ও সামাজিক নৃবিজ্ঞান পঠন-পাঠনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ঢাকায় আসেন। তার সাথে সাক্ষাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক অজিত কুমার সেন ও এ.কে. নাজমুল করিম অত্র বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পান। প্রসঙ্গগত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সমাজবিজ্ঞান কোর্সের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ছিলেন অধ্যাপক অজিত কুমার সেন। ১৯৫১-৫২ শিক্ষাবর্ষে সমাজবিজ্ঞান বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করতে এ.কে. নাজমুল করিম মার্কিন যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় যান। দেশে ফিরে তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সমাজবিজ্ঞানের একটি বাধ্যতামূলক কোর্স চালু করেন। এভাবে নানামুখী প্রচেষ্টার পর ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে সমাজবিজ্ঞান নামে নতুন একটি বিভাগ প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকে ছক-২-এ অজিত কুমার সেন, এ.কে. নাজমুল করিম ও ক্লদ লেবি স্টসের নাম উল্লেখ করা হয়েছে। উপরের আলোচনা অনুযায়ী উক্ত ব্যক্তিবর্গ বাংলাদেশে সমাজ বিজ্ঞানের বিকাশে প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন। পরিশেষে বলা যায় , ১৯২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধীনে সমাজবিজ্ঞানের অধ্যয়ন শুরু হলেও মূলত ছক-২-এর ব্যক্তিবর্গের প্রত্যক্ষ ভূমিকায় স্বতন্ত্র সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হাওয়ায় বাংলাদেশে সমাজবিজ্ঞানের চর্চা দ্রুত বিকশিত হয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশে সমাজবিজ্ঞানের বিকাশে ছক ২ এর ব্যক্তিবর্গ কিভাবে সম্পৃক্ত?…
নোয়াখালী সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর