উদ্দীপকে বর্ণিত মি 'ক'-এর পরিচয় করিয়ে দেওয়া বিষয়টির স্বতন্ত্র বিভাগ হিসেবে প্রতিষ্ঠায় জড়িতদের ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মি. 'ক' এর পরিচয় করিয়ে দেওয়া বিষয়টি হলো সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞান স্বতন্ত্র বিভাগ প্রতিষ্ঠায় ড.এ.কে নাজমুল করিম, অধ্যাপক অজিত কুমার সেন, প্রফেসর লেভি স্ট্রসের ভূমিকা অনস্বীকার্য। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে সেখানে ড. এ. কে নাজমুল করিম রাষ্ট্রবিজ্ঞানের লেকচারার হিসেবে ১৯৪৯ সালে যোগদান করেন। ১৯৫০ সালে প্রখ্যাত ফরাসি সামাজিক নৃবিজ্ঞানী প্রফেসর লেডি স্ট্রস বাংলাদেশে সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানের পঠন-পাঠনের সম্ভাব্যতা যাচাই করার উদ্দেশ্যে ঢাকায় আসেন এবং পার্বত্য চট্টগ্রাম পরিদর্শন করেন। এসময় তার সাথে ড.এ.কে. নাজমুল করিম ও অধ্যাপক অজিত কুমার সেন সাক্ষাৎ করেন এবং সমাজবিজ্ঞান প্রতিষ্ঠায় ইউনেস্কোর সাহায্য-সহযোগিতা প্রত্যাশা করেন। এরই ফলশ্রুতিতে লেভি স্ট্রসের সক্রিয় আগ্রহে ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান নামে স্বতন্ত্র বিভাগ চালু হয়। ১৯৫৮ সালে ড. এ.কে. নাজমুল করিম উক্ত বিভাগের প্রথম বাংলাদেশি হিসেবে চেয়ারম্যান নিযুক্ত হন। তাদের সক্রিয় প্রচেষ্টায় পরবর্তীতে সমাজবিজ্ঞানের রেশ অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়ে। তাই বলা যায়, বাংলাদেশে সমাজবিজ্ঞান প্রতিষ্ঠায় ড. এ. কে. নাজমুল করিম, অধ্যাপক অজিত কুমার সেন, প্রফেসর লেভি স্ট্রসের ভূমিকা অনস্বীকার্য।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মি 'ক'-এর পরিচয় করিয়ে দেওয়া বিষয়টির স্বতন্ত্র বিভাগ…
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর