উদ্দীপকের প্রথম সালটি কীভাবে বাংলাদেশে সমাজবিজ্ঞান বিকাশের সাথে সম্পৃক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রথম সালটি ১৯৫৭ সাল। এ সালটি বাংলাদেশের সমাজবিজ্ঞান প্রতিষ্ঠার ইতিহাসের সাথে সম্পৃক্ত। দীর্ঘদিন ধরে বাংলাদেশে সমাজবিজ্ঞান প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাইয়ের পর ১৯৫৭সালে আনুষ্ঠানিকভাবে এটি চালু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অজিত কুমার সেন ও এ. কে. নাজমুল করিমের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার সুযোগ তৈরি হয়। ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্বতন্ত্র বিভাগ হিসেবে সমাজবিজ্ঞান প্রতিষ্ঠা লাভ করে। যার ফলে আজ সুপ্রতিষ্ঠিত বাংলাদেশে সমাজবিজ্ঞানের বিকাশধারা একটি ধারাবাহিক প্রক্রিয়া। ১৯২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে নীতিশাস্ত্র, মনোবিজ্ঞান এবং নীতিশাস্ত্রের সাথে সমাজবিজ্ঞানের কিছু অংশ পড়ানো শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান শিক্ষাদানের এটিই আনুষ্ঠানিক সূচনা। পরবর্তীতে চল্লিশের দশকের শুরুতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সমাজবিজ্ঞান পড়ানো শুরু হয়। ১৯৫০ সালে প্রখ্যাত ফরাসি সামাজিক নৃবিজ্ঞানী প্রফেসর ক্লড লেভি স্ট্রস ইউনেস্কোর মাধ্যম বাংলাদেশেসমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান ও সামাজিক মনোবিজ্ঞান পঠন-পাঠনের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে ঢাকায় আসেন। এ পটভূমিতে নানাবিধ প্রচেষ্টার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনেস্কোর যৌথ সাহায্য ও সহযোগিতার মাধ্যমে ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে বাংলাদেশে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান নামে নতুন একটি বিভাগ প্রতিষ্ঠিত হয়।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রথম সালটি কীভাবে বাংলাদেশে সমাজবিজ্ঞান বিকাশের সাথে সম্…
নোয়াখালী সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর