উদ্দীপকের বিষয়টি বাংলাদেশে একাডেমিক চর্চার পটভূমি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের বিষয়টি তথা সমাজবিজ্ঞানের বাংলাদেশে একাডেমিক চর্চায় রয়েছে সুদীর্ঘ ইতিহাস। ১৯১৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান পাঠ শুরুর মাধ্যমে বাংলাদেশে সমাজবিজ্ঞানের শিক্ষা ও গবেষণা শুরু হয়। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ১৯২৬ সালে দর্শন বিভাগের এম.এ কোর্সে 'Ethics and Sociology [গণিত] শিরোনামে সমাজবিজ্ঞান শিক্ষাদানের ব্যবস্থা করা হয়। এ পটভূমিতে ১৯৫০ সালে প্রখ্যাত ফরাসি সামাজিক নৃবিজ্ঞানী ও ইউনেস্কো বিশেষজ্ঞ ক্লদ লেভি স্ট্রস ঢাকায় আসলে অধ্যাপক নাজমুল করিম ও অজিত কুমার সেন তার সাথে দেখা করে বাংলাদেশে স্বতন্ত্র সমাজবিজ্ঞান প্রতিষ্ঠার সহযোগিতা চান। পরবর্তীতে লেভিস্ট্রসের ঐকান্তিক প্রচেষ্টা ও ইউনেস্কোর সহযোগিতায় ১৯৫৭ সালে ঢাকা বিশ্বদ্যিালয়ে স্বতন্ত্র বিভাগ হিসেবে সমাজবিজ্ঞান আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। নব্য প্রতিষ্ঠিত এ বিভাগের প্রথম অধ্যক্ষ নিযুক্ত হন পেরি বেসাইনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোকে পর্যায়ক্রমে বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও সমাজবিজ্ঞানের একাডেমিক চর্চা শুরু হয়। উদ্দীপকে বলা হয়েছে, সমাজজীবন সম্পর্কে বাংলাদেশে গঠন-পাঠন শুরু হয় ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এতে নাজমুল করিম, ইউনেস্কো, লেভি স্ট্রস, পেরি বেসাইনি প্রমুখ পথিকৃত ভূমিকা পালন করেন। এসব বৈশিষ্ট্য সমাজবিজ্ঞান বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। আর সমাজবিজ্ঞানের একাডেমিক চর্চার সুদীর্ঘ ইতিহাস পূর্বোক্ত আলোচনার মাধ্যমে ফুটে উঠেছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের বিষয়টি বাংলাদেশে একাডেমিক চর্চার পটভূমি বর্ণনা কর।
উদ্দীপক
ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর