শেয়ারFacebookWhatsApp

বাংলাদেশে উদ্দীপকে বিষয়টির বিকাশধারা পর্যালোচনা কর।

উত্তর: বাংলাদেশে উক্ত বিষয়টি তথা সমাজবিজ্ঞান বিকাশের রয়েছে একটি সুনির্দিস্ট পথপরিক্রমা। বাংলাদেশে সমাজবিজ্ঞানের বিকাশদারা শুরু হয় ১৯৫৭ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। পরর্বতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ১৯৬৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ আত্মপ্রকাশ করে এবং ১৯৭০ সালে সম্মান কোর্স শুরু হয়। একই বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান স্বতন্ত্র বিভাগ হিসেবে স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে ১৯৯২ সালে সিলেটে অবস্থিত হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ চালু হয়। ২০০২ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে, এবং ২০১২ সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা লাভ করে। সমাজবিজ্ঞানের বিকাশের জন্য বিভিন্ন কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি ও ডিগ্রি কোর্সে সমাজবিজ্ঞান বিভাগ চালু হয়। ১৯৮৬ সালে সর্বপ্রথম তৎকালীন জগন্নাথ কলেজে (বর্তমান বিশ্ববিদ্যালয়) স্নাতকোত্তর পর্যায়ে সমাজবিজ্ঞান চালু হয়। বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনের কলেজগুলোতে সমাজবিজ্ঞান স্বতন্ত্র বিভাগ হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং সমাজবিজ্ঞানের পরিচর্যা চলছে। এছাড়া সমাজবিজ্ঞানকে ঘিরে প্রচুর গবেষণা হচ্ছে। নতুন নতুন ম্যাগাজিন ও পত্রিকা প্রকাশিত হচ্ছে। এ থেকে বোঝা যায়, বাংলাদেশে সমাজবিজ্ঞানের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, যা এর সম্ভাবনাকে আরও উজ্জ্বল করছে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

বাংলাদেশে উদ্দীপকে বিষয়টির বিকাশধারা পর্যালোচনা কর।

উদ্দীপক

প্রাচীনকালে হাম্বুরাবী, কৌটিল্য, হিয়েন সাঙ, আল বেরুনী, ইবনে বতুতা, আবুল ফজল প্রমুখ এদেশের সমাজজীবন নিয়ে আলোচনা করেন কিন্তু এদেশে সমাজ সম্পর্কে পঠনপাঠন শুরু হয় ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এতে এ. কে. নাজমুল করিম, ইউনেস্কো, লেভি স্ট্রস, পেরি বেসাইনি পথিকৃত ভূমিকা পালন করেন।

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

'Changing Society in India, Pakistan & BangladeshBangladesh^{\prime} গ্রন্থটি ড. এ. কে. নাজমুল করিমের লেখা।

উত্তর

ক্লদ লেভি স্ট্রস ছিলেন একজন ফরাসি সামাজিক নৃবিজ্ঞানী। বাংলাদেশে সমাজবিজ্ঞান বিকাশে ফরাসি সামাজিক নৃবিজ্ঞানী ও ইউনেস্কো বিশেষজ্ঞ ক্লদ লেভি স্ট্রসের অবদান অপরিসীম। তার ঐকান্তিক প্রচেষ্টায় ইউনেস্কো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন। তার রচনাবলি কাঠামোবাদী নৃবিজ্ঞানের মূলসূত্র হিসেবে বিবেচিত হয়।

উত্তর

উদ্দীপকের বিষয়টি তথা সমাজবিজ্ঞানের বাংলাদেশে একাডেমিক চর্চায় রয়েছে সুদীর্ঘ ইতিহাস। ১৯১৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান পাঠ শুরুর মাধ্যমে বাংলাদেশে সমাজবিজ্ঞানের শিক্ষা ও গবেষণা শুরু হয়। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ১৯২৬ সালে দর্শন বিভাগের এম.এ কোর্সে 'Ethics and SociologySociology^{\prime} শিরোনামে সমাজবিজ্ঞান শিক্ষাদানের ব্যবস্থা করা হয়। এ পটভূমিতে ১৯৫০ সালে প্রখ্যাত ফরাসি সামাজিক নৃবিজ্ঞানী ও ইউনেস্কো বিশেষজ্ঞ ক্লদ লেভি স্ট্রস ঢাকায় আসলে অধ্যাপক নাজমুল করিম ও অজিত কুমার সেন তার সাথে দেখা করে বাংলাদেশে স্বতন্ত্র সমাজবিজ্ঞান প্রতিষ্ঠার সহযোগিতা চান। পরবর্তীতে লেভিস্ট্রসের ঐকান্তিক প্রচেষ্টা ও ইউনেস্কোর সহযোগিতায় ১৯৫৭ সালে ঢাকা বিশ্বদ্যিালয়ে স্বতন্ত্র বিভাগ হিসেবে সমাজবিজ্ঞান আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। নব্য প্রতিষ্ঠিত এ বিভাগের প্রথম অধ্যক্ষ নিযুক্ত হন পেরি বেসাইনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোকে পর্যায়ক্রমে বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও সমাজবিজ্ঞানের একাডেমিক চর্চা শুরু হয়। উদ্দীপকে বলা হয়েছে, সমাজজীবন সম্পর্কে বাংলাদেশে গঠন-পাঠন শুরু হয় ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এতে নাজমুল করিম, ইউনেস্কো, লেভি স্ট্রস, পেরি বেসাইনি প্রমুখ পথিকৃত ভূমিকা পালন করেন। এসব বৈশিষ্ট্য সমাজবিজ্ঞান বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। আর সমাজবিজ্ঞানের একাডেমিক চর্চার সুদীর্ঘ ইতিহাস পূর্বোক্ত আলোচনার মাধ্যমে ফুটে উঠেছে।

উত্তর

বাংলাদেশে উক্ত বিষয়টি তথা সমাজবিজ্ঞান বিকাশের রয়েছে একটি সুনির্দিস্ট পথপরিক্রমা। বাংলাদেশে সমাজবিজ্ঞানের বিকাশদারা শুরু হয় ১৯৫৭ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। পরর্বতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ১৯৬৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ আত্মপ্রকাশ করে এবং ১৯৭০ সালে সম্মান কোর্স শুরু হয়। একই বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান স্বতন্ত্র বিভাগ হিসেবে স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে ১৯৯২ সালে সিলেটে অবস্থিত হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ চালু হয়। ২০০২ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে, এবং ২০১২ সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা লাভ করে। সমাজবিজ্ঞানের বিকাশের জন্য বিভিন্ন কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি ও ডিগ্রি কোর্সে সমাজবিজ্ঞান বিভাগ চালু হয়। ১৯৮৬ সালে সর্বপ্রথম তৎকালীন জগন্নাথ কলেজে (বর্তমান বিশ্ববিদ্যালয়) স্নাতকোত্তর পর্যায়ে সমাজবিজ্ঞান চালু হয়। বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনের কলেজগুলোতে সমাজবিজ্ঞান স্বতন্ত্র বিভাগ হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং সমাজবিজ্ঞানের পরিচর্যা চলছে। এছাড়া সমাজবিজ্ঞানকে ঘিরে প্রচুর গবেষণা হচ্ছে। নতুন নতুন ম্যাগাজিন ও পত্রিকা প্রকাশিত হচ্ছে। এ থেকে বোঝা যায়, বাংলাদেশে সমাজবিজ্ঞানের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, যা এর সম্ভাবনাকে আরও উজ্জ্বল করছে।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।