শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে চিত্র : ১-এর ব্যক্তি বাংলাদেশের সমাজবিজ্ঞানে কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর ।

উত্তর: উদ্দীপকে চিত্র : ১ এর ব্যক্তিটি হলেন ফরাসি সামাজিক নৃবিজ্ঞানী ক্লদ লেভি স্ট্রস। বাংলাদেশের সমাজবিজ্ঞানে ক্লদ লেভি স্ট্রস খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠায় ফরাসি সামাজিক নৃবিজ্ঞানী ক্লদ লেভি স্ট্রস একটি গুরুত্বপূর্ণ চরিত্র। ১৯৫০ সালে সামাজিক নৃবিজ্ঞানী ও ইউনেস্কো বিশেষজ্ঞ অধ্যাপক ক্লদ লেভি স্ট্রস বাংলাদেশে সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান পঠন-পাঠনের সম্ভাব্যতা যাচাই করার উদ্দেশ্যে ঢাকায় আসেন। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উপজাতির অধিকৃত আদিম স্বতন্ত্র জীবনধারা দেখে বিস্মিত হয়ে বাংলাদেশ তিনি সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীদের স্বর্গস্বরূপ বলে মন্তব্য করেন। ক্লদ লেভি স্ট্রসের আগ্রহ এবং ইউনেস্কোর সহযোগিতায় ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে সারা বাংলাদেশে অসংখ্য বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা পায়। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, ক্লদ লেভি স্ট্রসের সহযোগিতাই বাংলাদেশের সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয়। এজন্যই তিনি বাংলাদেশে সমাজবিজ্ঞানের ইতিহাসে একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ চরিত্র ।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে চিত্র : ১-এর ব্যক্তি বাংলাদেশের সমাজবিজ্ঞানে কেন গুরুত্বপূ…

রাজশাহী কলেজ · 2024

উত্তর

নৃগোষ্ঠী হচ্ছে এমন একটি নির্দিষ্ট মানব সম্প্রদায় যারা বংশ পরম্পরায় কিছু সাধারণ ও অভিন্ন দৈহিক বৈশিষ্ট্য ধারণ করে থাকে।

উত্তর

আধুনিক সভ্যতার ভিত্তি হচ্ছে লৌহ। বর্তমান যুগে হাতিয়ার ও যন্ত্রপাতি প্ৰধানত লৌহনির্মিত। যানবাহন তৈরিতে লৌহ ব্যবহারের ফলে যানবাহন ব্যবস্থার প্রভূত উন্নতি ঘটে। ঘরবাড়ি, আসবাবপত্র, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, রাস্তাঘাট, পুল নির্মাণে লোহার ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। লৌহ দ্বারা নির্মিত প্রেস ও অক্ষর আবিষ্কৃত হওয়ায় ছাপাশিল্পের অভূতপূর্ণ অগ্রগতি দেখা দেয়। মানবসভ্যতার অভাবনীয় উন্নতিতে লোহার ব্যাপক ভূমিকা রয়েছে। এজন্য লৌহ যুগকে আধুনিক সভ্যতার ভিত্তি বলা হয় ।

উত্তর

উদ্দীপকে চিত্র : ১ এর ব্যক্তিটি হলেন ফরাসি সামাজিক নৃবিজ্ঞানী ক্লদ লেভি স্ট্রস। বাংলাদেশের সমাজবিজ্ঞানে ক্লদ লেভি স্ট্রস খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠায় ফরাসি সামাজিক নৃবিজ্ঞানী ক্লদ লেভি স্ট্রস একটি গুরুত্বপূর্ণ চরিত্র। ১৯৫০ সালে সামাজিক নৃবিজ্ঞানী ও ইউনেস্কো বিশেষজ্ঞ অধ্যাপক ক্লদ লেভি স্ট্রস বাংলাদেশে সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান পঠন-পাঠনের সম্ভাব্যতা যাচাই করার উদ্দেশ্যে ঢাকায় আসেন। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উপজাতির অধিকৃত আদিম স্বতন্ত্র জীবনধারা দেখে বিস্মিত হয়ে বাংলাদেশ তিনি সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীদের স্বর্গস্বরূপ বলে মন্তব্য করেন। ক্লদ লেভি স্ট্রসের আগ্রহ এবং ইউনেস্কোর সহযোগিতায় ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে সারা বাংলাদেশে অসংখ্য বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা পায়। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, ক্লদ লেভি স্ট্রসের সহযোগিতাই বাংলাদেশের সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয়। এজন্যই তিনি বাংলাদেশে সমাজবিজ্ঞানের ইতিহাসে একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ চরিত্র ।

উত্তর

চিত্র-২ এর ব্যক্তি হলেন অধ্যাপক ড. এ. কে. নাজমুল করিম । বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার বিকাশে ক্লদ লেভি স্ট্রস এবং নাজমুল করিমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন । ১৯৫০ সালে ক্লদ লেভি স্ট্রস বাংলাদেশে আসলে ড. নাজমুল করিম তার সাথে দেখা করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র সমাজবিজ্ঞান প্রতিষ্ঠায় ইউনেস্কোর সহযোগিতা কামনা করেন। এরই ফলশ্রুতিতে ক্লদ লেভি স্ট্রসের সক্রিয় আগ্রহ ও ইউনেস্কোর সহযোগিতায় ১৯৫৭- ৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান নামে স্বতন্ত্র একটি বিভাগ চালু হয়। ১৯৫৮ সালে নাজমুল করিম নব্য প্রতিষ্ঠিত এ বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। অধ্যাপক নাজমুল করিম হলেন প্রথম ব্যক্তি যিনি সমাজবিজ্ঞানের ওপর সর্বপ্রথম একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করেন। তার লিখিত 'Changing Scoiety in India, Pakistan and BangladeshBangladesh^{\prime} গ্রন্থটি সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ পুস্তক হিসেবে এখনও সবার কাছে সমাদৃত। তার লিখিত অন্যান্য গ্রন্থের মধ্যে 'The Dynamics of Bangladesh Society,Society^{\prime}, 'সমাজবিজ্ঞান সমীক্ষণ' ইত্যাদি উল্লেখযোগ্য। বস্তুত অধ্যপক নাজমুল করিম ও তার ছাত্র-ছাত্রীদের ঐকান্তিক সাধনার ফলেই এদেশে সমাজবিজ্ঞানের পঠন-পাঠন ও আলোচনা বিস্তৃতি লাভ করেছে। বিশেষ করে সমাজবিজ্ঞানের বিকাশে বিভাগীয় জাদুঘর প্রতিষ্ঠা, মনোগ্রাফ লেখার ব্যবস্থা, গ্রমীণ প্রশ্নমালা পূরণের কার্যক্রম সবই তার অবদান । সুতরাং উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, বাংলাদেশে সমাজবিজ্ঞান বিকাশে অধ্যাপক ক্লদ লেভি স্ট্রস এবং নাজমুল করিমের ভূমিকা অনস্বীকার্য।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।