বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশে উদ্দীপকে উল্লিখিত চিত্রদ্বয়ের ব্যক্তিবর্গের ভূমিকা মূল্যায়ন কর ।
উত্তর: চিত্র-২ এর ব্যক্তি হলেন অধ্যাপক ড. এ. কে. নাজমুল করিম । বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার বিকাশে ক্লদ লেভি স্ট্রস এবং নাজমুল করিমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন । ১৯৫০ সালে ক্লদ লেভি স্ট্রস বাংলাদেশে আসলে ড. নাজমুল করিম তার সাথে দেখা করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র সমাজবিজ্ঞান প্রতিষ্ঠায় ইউনেস্কোর সহযোগিতা কামনা করেন। এরই ফলশ্রুতিতে ক্লদ লেভি স্ট্রসের সক্রিয় আগ্রহ ও ইউনেস্কোর সহযোগিতায় ১৯৫৭- ৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান নামে স্বতন্ত্র একটি বিভাগ চালু হয়। ১৯৫৮ সালে নাজমুল করিম নব্য প্রতিষ্ঠিত এ বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। অধ্যাপক নাজমুল করিম হলেন প্রথম ব্যক্তি যিনি সমাজবিজ্ঞানের ওপর সর্বপ্রথম একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করেন। তার লিখিত 'Changing Scoiety in India, Pakistan and Bangladesh [গণিত] গ্রন্থটি সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ পুস্তক হিসেবে এখনও সবার কাছে সমাদৃত। তার লিখিত অন্যান্য গ্রন্থের মধ্যে 'The Dynamics of Bangladesh Society [গণিত] , 'সমাজবিজ্ঞান সমীক্ষণ' ইত্যাদি উল্লেখযোগ্য। বস্তুত অধ্যপক নাজমুল করিম ও তার ছাত্র-ছাত্রীদের ঐকান্তিক সাধনার ফলেই এদেশে সমাজবিজ্ঞানের পঠন-পাঠন ও আলোচনা বিস্তৃতি লাভ করেছে। বিশেষ করে সমাজবিজ্ঞানের বিকাশে বিভাগীয় জাদুঘর প্রতিষ্ঠা, মনোগ্রাফ লেখার ব্যবস্থা, গ্রমীণ প্রশ্নমালা পূরণের কার্যক্রম সবই তার অবদান । সুতরাং উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, বাংলাদেশে সমাজবিজ্ঞান বিকাশে অধ্যাপক ক্লদ লেভি স্ট্রস এবং নাজমুল করিমের ভূমিকা অনস্বীকার্য।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশে উদ্দীপকে উল্লিখিত চিত্রদ্বয়ের …
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর