উদ্দীপকে বর্ণিত আয়ান যে বিষয়টিতে ভর্তি হয়েছে বাংলাদেশে তার বিকাশধারা উল্লেখ করো ।
উত্তর: উদ্দীপকের রনির পঠিত বিষয়টি হলো সমাজবিজ্ঞান । সমাজবিজ্ঞান হলো বিজ্ঞানের সেই শাখা, যাতে সমাজের উৎপত্তি ও ক্রমবিকাশ, সমাজস্থ সদস্যদের পারস্পরিক সম্পর্ক, সামাজিক প্রতিষ্ঠানসহ সমগ্র সমাজ নিয়ে আলোচনা, গবেষণা ও বিশ্লেষণ করা হয় । বাংলাদেশে এ শাস্ত্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'সমাজবিজ্ঞান বিভাগ' প্রতিষ্ঠার মাধ্যমে। এ থেকে বোঝা যায়, উদ্দীপকের রনি বিশ্ববিদ্যালয়ে যে বিষয়ে পড়াশোনা করছে তার আলোচ্য বিষয় এবং বাংলাদেশে পঠন-পাঠন শুরু হওয়ার সময়টি সমাজবিজ্ঞানকে নির্দেশ করছে । বাংলাদেশে সমাজবিজ্ঞানের বিকাশধারা ১৯৫৭ সালে প্রাতিষ্ঠানিক রূপ লাভের ফলে ত্বরান্বিত হয়। এ ধারাবাহিকতায় ১৯৬৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ১৯৭০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হলে এ শাস্ত্রটি চর্চার পথ আরও প্রশস্ত হয়। ধীরে ধীরে খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০০২ সালে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১০ সালে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১২ সালে সমাজবিজ্ঞান চর্চা শুরু হয়। এছাড়া পরবর্তীকালে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান চর্চা বিকাশ লাভ করে। বর্তমানে এনসিটিবি'র অধীনে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদেরও সমাজবিজ্ঞান পড়ানো হয় । সমাজবিজ্ঞানের এ সাবলীল বিকাশধারায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের গবেষণা ও অন্যান্য পেশায় নিয়োজিত বিদ্বান ব্যক্তিদের রচনা প্রত্যক্ষ ভূমিকা রেখেছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত আয়ান যে বিষয়টিতে ভর্তি হয়েছে বাংলাদেশে তার বিকাশ…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর