উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে বিষয়টি পাঠের যথার্থতা নিরূপণ করো ।
উত্তর: উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সমাজবিজ্ঞান বিষয়টি পাঠের যথার্থতা রয়েছে। পরিবর্তনশীলতা সমাজের অন্যতম ধর্ম। আধুনিক সমাজও পরিবর্তনের ফসল। এ পরিবর্তনশীল সমাজে নানা ধরনের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়। আর এর ফলে সমাজে যে পরিবর্তন ঘটে তার ইতিবাচক ও নেতিবাচক দিক সম্পর্কে জ্ঞানার্জন করার জন্য সমাজবিজ্ঞান পাঠ অপরিহার্য। কারণ সমাজবিজ্ঞান যেহেতু সামাজিক কার্যাবলি সম্পর্কিত গবেষণা ও বিশ্লেষণ করে সেহেতু এ বিষয় পাঠের মাধ্যমে যেকোনো ধরনের সমাজ ও এর পরিবর্তনশীলতা সম্পর্কে জ্ঞানার্জন করা সম্ভব। তাই যেকোনো পরিকল্পনা বাস্তবায়নের ফলে সমাজের পরিবর্তন 'ধরন, প্রকৃতি ও কারণ সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য । আধুনিক যুগে বিভিন্ন দেশে সামাজিক অগ্রগতিকে ত্বরান্বিত করতে নানাবিধ অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। উন্নয়নশীল দেশ বা সমাজে দ্রুত শিল্পায়ন ও নগরায়ণ ঘটছে । শিক্ষা ও সংস্কৃতিতেও পরিবর্তন আসছে। কিন্তু কাদের জন্য এই পরিকল্পনা, সমাজের কোন কোন শ্রেণির মানুষ এতে কতটা উপকৃত হবে; সমাজজীবনে শিল্পায়ন ও নগরায়ণের কী প্রভাব পড়েছে বা পড়বে; এসব পরিকল্পনা মানবাচরণ তথা সামাজিক সম্পর্কের ওপর কী ধরনের প্রভাব রাখবে; উন্নয়ন পরিকল্পনা কতটা, কীভাবে ফলপ্রসু করা যাবে; অর্থনৈতিক উন্নয়নের পথে সামাজিক, সাংস্কৃতিক প্রতিবন্ধকতাগুলো কী কী, কীভাবে তা দূর করা সম্ভব এবং কোন কৌশলে অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়িত করা যাবে ইত্যাদি বিষয়ে যথার্থ জ্ঞান অর্জন করতে হলে প্রয়োজন সমাজবিজ্ঞানের জ্ঞান। বস্তুত আধুনিককালে যেকোনো পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করার ক্ষেত্রে সমাজবিজ্ঞানের জ্ঞান অতীব প্রয়োজনীয় । পরিশেষে বলা যায়, টেকসই উন্নয়নের জন্য সমাজের সাথে সঙ্গতিপূর্ণ ও কাঙ্ক্ষিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা প্রয়োজন । আর এজন্য সমাজবিজ্ঞানের জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে বিষয়টি পাঠের যথার্থতা নিরূ…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর