বাংলাদেশের সমাজবিজ্ঞানের যাত্রায় উদ্দীপকে 'ঙ' চিত্রের গ্রন্থটির রচয়িতার ভূমিকা অনস্বীকার্য –ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে 'ঙ' চিত্রের সমাজবিজ্ঞান সমীক্ষণ গ্রন্থের রচয়িতা হলেন অধ্যাপক ড.এ.কে নাজমুল করিম। বাংলাদেশের সমাজবিজ্ঞান যাত্রায় নাজমুল করিমের ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশ সমাজবিজ্ঞানকে একটি আলাদা বিভাগ হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে ড.এ.কে নাজমুল করিমের অবদান অনস্বীকার্য। তার ঐকান্তিক আগ্রহ ও প্রচেষ্টার ফলে ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনেস্কোর সহযোগিতায় সর্বপ্রথম সমাজবিজ্ঞান নামে একটি বিভাগ চালু হয়। ১৯৫৮ সালে তিনি এ বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। অধ্যাপক নাজমুল করিম প্রথম বাঙালি যিনি সমাজবিজ্ঞানের ওপর একটি পূর্ণাঙ্গ গ্রন্থ রচনা করেন। তার লিখিত Changing Society in India, Pakistan, and Bangladesh f সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ সহায়ক গ্রন্থ হিসেবে এখনো সবার কাছে সমাদৃত। তার লিখিত অন্যান্য গ্রন্থের মধ্যে The Dynamics of Bangladesh Society, সমাজবিজ্ঞান সমীক্ষা ইত্যাদি উল্লেখযোগ্য । সমাজবিজ্ঞান বিকাশে বিভাগীয় জাদুঘর প্রতিষ্ঠা, মনোগ্রাফ লেখার ব্যবস্থা সবই তার অবস্থান। উদ্দীপকের চিত্র 'ঙ' এ সমাজবিজ্ঞান সমীক্ষণ গ্রন্থের উল্লেখ আছে। যা উপরে আলোচিত নাজমুল করিমের রচিত এ থেকে নির্দেশ করে। সুতরাং বলা যায়, বাংলাদেশ সমাজবিজ্ঞানের যাত্রায় নাজমুল করিমের অবদান অনস্বীকার্য ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের সমাজবিজ্ঞানের যাত্রায় উদ্দীপকে 'ঙ' চিত্রের গ্রন্থটির রচ…
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর