উদ্দীপকে উল্লেখিত ঘটনাটি বাংলাদেশের কোন বিষয়ের সূচনার কথা মনে করিয়ে দেয় ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ঘটনাটি বাংলাদেশে সমাজবিজ্ঞান বিষয়ের সূচনার কথা মনে করিয়ে দেয় । ১৯২৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের এমএ কোর্সে 'Ethics and Sociology [গণিত] শিরোনামে সর্বপ্রথম সমাজবিজ্ঞান পড়ানো শুরু হয়। এরপর ১৯৩৯-৪০ শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স কোর্সের ৫ম পত্র হিসেবে 'Element of Sociology [গণিত] শিরোনামে সমাজবিজ্ঞান শিক্ষাদানের ব্যবস্থা করা হয়। এ পটভূমিতে ১৯৫৪ সালে প্রখ্যাত ফরাসি সামাজিক নৃবিজ্ঞানী ও ইউনেস্কো বিশেষজ্ঞ ক্লদ লেভি স্ট্রসের নেতৃত্বে ইউনেস্কো বিশেষজ্ঞ মিশন সমাজবিজ্ঞান পাঠের প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ঢাকায় আসেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক অজিত কুমার সেন ও অধ্যাপক নাজমুল করিম পৃথক সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার জন্য অধ্যাপক লেভি স্ট্রসের সাথে দেখা করেন। এরই ফলশ্রুতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনেস্কোর যৌথ সহযোগিতা ও সাহায্যে ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ সর্বপ্রথম একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে । উদ্দীপকের 'রায়পুর ডিগ্রি কলেজ'-এর ক্ষেত্রেও দেখা যায়, দৰ্শন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতিসহ সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের সহায়ক কোর্স হিসেবে যে বিষয়টি পড়ানো হয়, উক্ত কলেজে ঐ বিষয়টির স্বতন্ত্র কোনো বিভাগ নেই। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে কলেজ কর্তৃপক্ষ উক্ত বিষয়ে অনার্স পর্যায়ে আলাদা একটি বিভাগ খোলেন, যা বাংলাদেশে সমাজবিজ্ঞান বিষয়ের সূচনা সম্পর্কিত ঘটনার অনুরূপ। সুতরাং বলা যায়, রায়পুর ডিগ্রি কলেজে নতুন বিভাগ প্রতিষ্ঠা বাংলাদেশে সমাজবিজ্ঞান বিষয়ের সূচনার কথা মনে করিয়ে দেয়।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত ঘটনাটি বাংলাদেশের কোন বিষয়ের সূচনার কথা মনে করিয…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর