উদ্দীপকের আলোকে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি ব্যাখ্যা কর।
উত্তর: বাংলাদেশে সমাজ বিজ্ঞান চর্চার পটভূমি নিম্নে উদ্দীপকের আলোকে তুলে ধরা হলো : আমাদের ভারতীয় উপমহাদেশে সমাজে চিন্তার ইতিহাস প্রায় দুই হাজার বছরের পুরনো। মৌর্য যুগের কূটনীতিবিদ কৌটিল্যের অর্থশাস্ত্র, গুপ্ত যুগের দার্শনিক বাৎসায়নের কামসূত্র, পারস্যের পন্ডিত আবু রাইয়ান আলবেরুনীর ভারততত্ত্ব, সুলতান মাহমুদের সভাসদ, মুঘল যুগের ইতিহাসবিদ আবুল ফজল এর আইন ই আকবরী, আকবর নামা ইত্যাদি গ্রন্থে সমাজ ও সংস্কৃতির চমৎকার বিবরণ পাওয়া যায়। এছাড়াও ব্রিটিশ আমলে ইতিহাসবিদ ও ইন্ডিয়ান সিভিল সার্ভিসের সদস্য উইলিয়াম উইলসন হান্টার এর সামাজিক তথ্যের আকর গ্রন্থ The Imperial Gazetteer প্রকাশিত হলে উপমহাদেশে সমাজ নিয়ে চিন্তাভাবনা নতুন গতি লাভ করে। তাদের পাশাপাশি বাঙালি বুদ্ধিজীবীরাও সমকালীন রাজনীতি , অর্থনীতি, ইতিহাস ও প্রথাপদ্ধতির ছবি ফুটিয়ে তুলেছিলেন। যেমন বঙ্কিম চট্টোপাধ্যায়ের “লোক রহস্য”, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের “বোধোদন” ইত্যাদি। বিশের দশকে প্রতিষ্ঠিত শিখা গোষ্ঠীর অন্তর্ভুক্ত লেখকদের রচনাও আমাদের দেশের সমাজবিজ্ঞান চর্চার একটি পটভূমি তৈরি করেছিল। উদ্দীপকেও দেখা যায় রফিক স্যার সমাজবিজ্ঞানের চর্চার পটভূমিতে এমন কিছু চিন্তাবিদদের কথা ইঙ্গিত করেছেন। কেননা তাদের চিন্তা-ভাবনা আমাদের সমাজ ও সংস্কৃতি স্বরূপ জানতে সহায়তা করেছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর