উদ্দীপকে বর্ণিত রনির পঠিত বিষয়টির বাংলাদেশে বিকাশের ধারা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত রনির পঠিত বিষয়টি হলো সমাজবিজ্ঞান যা বাংলাদেশে বিকাশের ধারা। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : সমাজবিজ্ঞান হলো বিজ্ঞানের সেই শাখা, যাতে সমাজের উৎপত্তি ও ক্রমবিকাশ, সমাজস্থ সদস্যদের পারস্পরিক সম্পর্ক, সামাজিক প্রতিষ্ঠানসহ সমগ্র সমাজ নিয়ে আলোচনা, গবেষণা ও বিশ্লেষণ করা। বাংলাদেশে এ শাস্ত্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের “সমাজবিজ্ঞান বিভাগ” প্রতিষ্ঠার মাধ্যমে। উদ্দীপকের রনি বিশ্ববিদ্যালয় যে বিষয় পড়াশোনা করছে তার আলোচ্য বিষয় এবং বাংলাদেশ গঠন পাঠন শুরু হওয়ার সময় সমাজবিজ্ঞানকে নির্দেশ করছে। বাংলাদেশে সমাজবিজ্ঞানের বিকাশধারা ১৯৫৭ সালে প্রাতিষ্ঠানিক রূপ লাভের ফলে ত্বরান্বিত হয়। এ ধারাবাহিকতায় ১৯৬৪ সালের রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ১৯৭০ সালের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হলে এশ আশ্রয়টি চর্চার পথ আরও প্রশস্ত হয়। ধীরে ধীরে খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০০২ সালে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১০ সালে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১২ সালে সমাজবিজ্ঞান চর্চা শুরু হয়। এছাড়া পরবর্তীকালে দিনাজপুরের গাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান চর্চা বিকাশ লাভ করে। বর্তমানে এনসিটিবি'র অধীনে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ও সমাজবিজ্ঞান পড়ানো হয়। সমাজবিজ্ঞানের এ সাবলীল বিকাশধারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের গবেষণা ও অন্যান্য পেশায় নিয়োজিত বিদ্বান ব্যক্তিদের রচনা প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। সুতরাং বলা যায় য, উদ্দীপকে উল্লেখিত রনির পঠিত বিষয়টি হলো সমাজবিজ্ঞান যা বাংলাদেশে বিকাশের ধারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত রনির পঠিত বিষয়টির বাংলাদেশে বিকাশের ধারা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর