বাংলাদেশে সমাজবিজ্ঞানের বিকাশে ছক-২-এর ব্যক্তিবর্গ কীভাবে সম্পৃক্ত? বিশ্লেষণ কর ।
উত্তর: বাংলাদেশে সমাজবিজ্ঞানের বিকাশে ছক-২-এর ব্যক্তিবর্গ ওতপ্রোতভাবে সম্পৃক্ত । উদ্দীপকের ছকে উল্লিখিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক অজিত কুমার সেন, অধ্যাপক এ. কে. নাজমুল করিম এবং ফরাসি সামাজিক নৃবিজ্ঞানী অভ্যাপক লেভি স্ট্রস বাংলাদেশে সমাজবিজ্ঞান বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বাংলাদেশে সমাজবিজ্ঞান শিক্ষাদানের আনুষ্ঠানিক সূচনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন * বিভাগের নীতিশাস্ত্র এবং মনোবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের কিছু বিষয় পড়ানো হতো। পরবর্তীতে ১৯৩৯-৪০ শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অর্নাস কোর্সের ৫ম পত্র হিসেবে 'Element of Sociology [গণিত] শিরোনামে সমাজবিজ্ঞানের পাঠ শুরু হয়। এসময় বিভাগের সমাজবিজ্ঞান কোর্সটির দায়িত্ব অর্পিত হয় বিভাগের রিডার অধ্যাপক অজিত কুমার সেনের হাতে। ১৯৫২ সালে অজিত কুমার সেন কলকাতায় চলে যাওয়ায় সমাজবিজ্ঞান কোর্সটি পড়ানোর দায়িত্ব অধ্যাপক ড. এ. কে. নাজমুল করিমের ওপর ন্যাস্ত হয়। পরবর্তীতে ইউনেস্কোর সহযোগিতায় ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম 'সমাজবিজ্ঞান' নামে একটি বিভাগ প্রতিষ্ঠিত হয়। ১৯৫৮ সালে ড. এ. কে. নাজমুল করিম সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় দায়িত্ব গ্রহণ করেন। অধ্যাপক নাজমূল করিম হলেন প্রথম বাঙালি যিনি সমাজবিজ্ঞানের ওপর সর্বপ্রথম একটি পূর্ণাঙ্গ গ্রন্থ রচনা করেন। তার লিখিত 'Changing Society in India, Pakistan & Bangladesh [গণিত] গ্রন্থটি সমাজবিজ্ঞানের একটি সহায়ক পুস্তক হিসেবে এখনও সবার কাছে সমাদৃত। এছাড়া সমাজবিজ্ঞান সমীক্ষণসহ বেশ কিছু গ্রন্থ রচনা করেন। এছাড়া ফরাসি সামাজিক নৃবিজ্ঞানী ও ইউনেস্কো বিশেষজ্ঞ অধ্যাপক ক্লদ লেভি স্ট্রস ১৯৫৪ সালে সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান পঠন-পাঠনের উদ্দেশ্য ঢাকায় আসলে অধ্যাপক অজিত কুমার সেন ও নাজমুল করিম তার সাথে দেখা করেন এবং সমাজবিজ্ঞান চর্চায় তার সহযোগিতা কামনা করেন। তার সক্রিয় আগ্রহ ও ইউনেস্কোর সহযোগিতায় ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান নামে স্বতন্ত্র একটি বিভাগ চালু হয় এবং সমাজবিজ্ঞানের বিকাশ ধারা অব্যাহত থাকে । অতএব বলা যায়, ছক-২-এর ব্যক্তিবর্গ বাংলাদেশে সমাজবিজ্ঞান বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশে সমাজবিজ্ঞানের বিকাশে ছক-২-এর ব্যক্তিবর্গ কীভাবে সম্পৃক্ত?…
উদ্দীপক
নোয়াখালী সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর