উদ্দীপকে যে চিন্তাবিদের কথা বলা হয়েছে তার অবদান মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে যে চিন্তাবিদের কথা বলা হয়েছে তিনি হলেন বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক ড. এ. কে. নাজমুল করিম। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সেখানে নাজমুল করিম রাষ্ট্রবিজ্ঞানের লেকচারার হিসেবে ১৯৪৯ সালে যোগদান করেন। ১৯৫০ সালে প্রখ্যাত ফরাসি প্রফেসর লেভি স্ট্রস বাংলাদেশে সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানের পঠন-পাঠনের সম্ভাব্যতা যাচাই করার উদ্দেশ্যে ঢাকায় আসেন এবং পার্বত্য চট্টগ্রাম পরিদর্শন করেন । এসময় তার সাথে নাজমুল করিম অধ্যাপক অর্জিত কুমার সেনকে সঙ্গে নিয়ে দেখা করেন এবং সমাজবিজ্ঞান প্রতিষ্ঠায় ইউনেস্কোর সাহায্য- সহযোগিতা প্রত্যাশা করেন। এরই ফলশ্রুতিতে লেভি স্ট্রসের সক্রিয় আগ্রহে ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান নামে স্বতন্ত্র বিভাগ চালু হয়। নাজমুল করিম এখানে শিক্ষাদান কার্যক্রমে অংশ নেন। তার প্রথম এবং বিখ্যাত বই হলো 'Changing Society in India, Pakistan & Bangladesh [গণিত] . এটিই প্রথম কোনো বাঙালি রচিত সমাজবিজ্ঞানের ওপর আলোচিত পূর্ণাঙ্গ একটি গ্রন্থ। বর্তমানেও সমাজবিজ্ঞান বিভাগের অপরিহার্য একটি সহায়ক গ্রন্থ হিসেবে এটি সবার নিকট সমাদৃত। তাছাড়া 'The Dynamics of Bangladesh Sociology [গণিত] নামক তার আরেকটি গ্রন্থ রয়েছে। দেশি-বিদেশি পত্র- পত্রিকায় তার সমাজতত্ত্ব বিষয়ক অসংখ্য প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তাছাড়া বাংলাদেশের সামাজিক পরিবেশ, প্রয়োজন, শিক্ষা পদ্ধতির সাথে সংগতি রেখেই সমাজবিজ্ঞানের পাঠ্যসূচি প্রণয়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তাই বলা যায়, বাংলাদেশে সমাজবিজ্ঞান প্রতিষ্ঠা ও বিকাশে এ, কে, নাজমুল করিমের অবদান সর্বাধিক ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে যে চিন্তাবিদের কথা বলা হয়েছে তার অবদান মূল্যায়ন কর।
উদ্দীপক
নোয়াখালী সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর