শেয়ারFacebookWhatsApp

দোলনের পড়ার বিষয়টি কী ? বাংলাদেশে এর বিকাশে কোন আন্তর্জাতিক সংস্থা কাজ করে ? ব্যাখ্যা করো ।

উত্তর: উদ্দীপকের দোলনের পড়ার বিষয়টি সমাজবিজ্ঞান। বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশে জাতিসংঘের অন্যতম অঙ্গসংস্থা ইউনেস্কোর ভূমিকা অপরিসীম । সামাজিক বিজ্ঞানের আওতাভুক্ত বিষয় হিসেবে সমাজবিজ্ঞান সমাজের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে। এছাড়া সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে— সামাজিক রীতিনীতি, সামাজিক সমস্যা, পরিবার, বিবাহ ইত্যাদি। উদ্দীপকের দোলন বিশ্ববিদ্যালয়ে যে বিষয়ে পড়াশোনা করছে তার আলোচ্য বিষয়ও সমাজবিজ্ঞানের অনুরূপ। সুতরাং বোঝা গেল যে, দোলন সমাজবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছে। বাংলাদেশে সমাজবিজ্ঞানের বিকাশে ইউনেস্কো অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। বিংশ শতাব্দীর পঞ্চাশের দশকে প্রখ্যাত ফরাসি নৃবিজ্ঞানী লেভি স্ট্রসের নেতৃত্বে ইউনেস্কো বিশেষজ্ঞ মিশন সমাজবিজ্ঞানের প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপনের উদ্দেশ্যে ঢাকায় আসেন এবং সমাজবিজ্ঞান ও সামাজিক নৃবিজ্ঞান পঠন-পাঠনের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রাম পরিদর্শন করে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং সমাজবিজ্ঞানের প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপনের সার্বিক সহায়তার আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনেস্কোর সহযোগিতায় ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

দোলনের পড়ার বিষয়টি কী ? বাংলাদেশে এর বিকাশে কোন আন্তর্জাতিক সংস্থ…

উদ্দীপক

দোলন যে বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় পড়েছিল সেখানে সমাজের সামগ্রিক দিক নিয়ে আলোচনা ছিল, সামাজিক রীতিনীতি, সামাজিক সমস্যা, পরিবার, বিবাহ ইত্যাদি। দোলন তার অর্জিত জ্ঞান এলাকার মানুষের উন্নয়নে কাজে লাগাতে চায় । কিন্তু অশিক্ষা ও কুসংস্কার তাকে নানাভাবে বাধাগ্রস্ত করে ।

বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024

উত্তর

সমাজবিজ্ঞানী অগবার্নের মতে, সংস্কৃতির ধরনগুলো হচ্ছে বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতি ।

উত্তর

বাংলাদেশের সমাজবিজ্ঞান বিকাশে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের মধ্যে অগ্রগণ্য পাঁচজন হলেন— ১. ফরাসি সামাজিক, নৃবিজ্ঞানী অধ্যাপক ক্লদ লেভি স্ট্রস, ২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ. কে. নাজমুল করিম, ৩. ইউনেস্কো বিশেষজ্ঞ ও ফরাসি সামাজিক নৃবিজ্ঞানী ড. পেরি বেসাইনি, ৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক অজিত কুমার সেন এবং ৫. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক রংগলাল সেন ।

উত্তর

উদ্দীপকের দোলনের পড়ার বিষয়টি সমাজবিজ্ঞান। বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশে জাতিসংঘের অন্যতম অঙ্গসংস্থা ইউনেস্কোর ভূমিকা অপরিসীম । সামাজিক বিজ্ঞানের আওতাভুক্ত বিষয় হিসেবে সমাজবিজ্ঞান সমাজের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে। এছাড়া সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে— সামাজিক রীতিনীতি, সামাজিক সমস্যা, পরিবার, বিবাহ ইত্যাদি। উদ্দীপকের দোলন বিশ্ববিদ্যালয়ে যে বিষয়ে পড়াশোনা করছে তার আলোচ্য বিষয়ও সমাজবিজ্ঞানের অনুরূপ। সুতরাং বোঝা গেল যে, দোলন সমাজবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছে। বাংলাদেশে সমাজবিজ্ঞানের বিকাশে ইউনেস্কো অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। বিংশ শতাব্দীর পঞ্চাশের দশকে প্রখ্যাত ফরাসি নৃবিজ্ঞানী লেভি স্ট্রসের নেতৃত্বে ইউনেস্কো বিশেষজ্ঞ মিশন সমাজবিজ্ঞানের প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপনের উদ্দেশ্যে ঢাকায় আসেন এবং সমাজবিজ্ঞান ও সামাজিক নৃবিজ্ঞান পঠন-পাঠনের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রাম পরিদর্শন করে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং সমাজবিজ্ঞানের প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপনের সার্বিক সহায়তার আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনেস্কোর সহযোগিতায় ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ।

উত্তর

উদ্দীপকের দোলনের এলাকার উন্নয়নে সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব অপরিসীম। সমাজবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয়গুলো হলো সমাজের শ্রেণি কাঠামো, কৃষি কাঠামো, অর্থনীতি, নেতৃত্ব, ক্ষমতা কাঠামো, সমাজকাঠামো, পরিবার, বিবাহ ইত্যাদি। এগুলো একটি এলাকার উন্নয়নে প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রাখে। আবার অর্থনীতি যেকোনো সমাজব্যবস্থার উন্নয়নের মূল চাবিকাঠি। অর্থনীতিকে উপেক্ষা করে উন্নয়ন সম্ভব নয়। অর্থনীতির সাথে মানুষের পেশা, জীবিকা, চাহিদা প্রভৃতি বিষয় জড়িত থাকে। আর এগুলো যখন শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে যায়, তখনই একটি এলাকার উন্নয়ন সাধিত হয়। এ অর্থনীতি কিভাবে পরিচালিত হবে, সীমিত আয় থেকে কীভাবে বিপুল চাহিদা মেটানো যায় ইত্যাদি বিষয় সমাজবিজ্ঞান আলোচনা করে। এছাড়া সমাজের বিভিন্ন ক্ষেত্রে সামাজিক নীতি নির্ধারণ ও তার বাস্তবায়নে সমাজবিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক পরিকল্পনা প্রণয়ন এবং এর বাস্তবায়নে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। এছাড়া ক্ষমতা কাঠামো, সমাজকাঠামো ইত্যাদির ত্রুটি-বিচ্যুতি সমাজ উন্নয়নের অন্তরায়। এ ক্ষেত্রে সমাজবিজ্ঞান সমাজকাঠামোর অভ্যন্তরে বিদ্যমান সমস্যাগুলোকে চিহ্নিত করে, তার সমাধানের পন্থা - দেখিয়ে গতিধারা অব্যাহত রাখতে সাহায্য করে। এমনকি বিভিন্ন দুর্যোগ স্থানীয় সমাজের ওপর কী ধরনের নেতিবাচক প্রভাব ফেলে তাও সমাজবিজ্ঞানের অন্যতম আলোচ্য বিষয়। আর নেতিবাচক প্রভাব চিহ্নিত করা গেলে তা থেকে উত্তরণের পথও সহজে খুঁজে পাওয়া সম্ভব। পরিশেষে তাই বলা যায়, দোলনের এলাকায় টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সমাজবিজ্ঞান থেকে আহরিত জ্ঞান উপরে আলোচিত ক্ষেত্রসমূহে প্রয়োগ করতে হবে। অর্থাৎ একটি এলাকার উন্নয়নে সমাজবিজ্ঞানের পাঠ অনস্বীকার্য ।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।