বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্দীপকের সজীব এবং রাজীবের আলোচনায় কোন বিষয়ের প্রতি আলোকপাত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্দীপকের সজীব এবং রাজীবের আলোচনায় সমাজবিজ্ঞান বিষয়ের প্রতি আলোকপাত করা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : সমাজবিজ্ঞান পাঠের প্রাথমিক ও গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা হলো সামাজিক কার্যাবলী এবং কারণ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা। আর বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য অভ্যন্তরীণ সামাজিক সমস্যা পূর্ণাঙ্গভাবে উপলব্ধি ও সমাধানের জন্য সমাজবিজ্ঞান পাঠ অত্যন্ত কার্যকরী। সমাজ বিজ্ঞান শাস্ত্র বিভিন্ন সামাজিক বা দায়িত্বকর্তব্য সম্পর্কে ব্যক্তিকে প্রত্যক্ষ দিক নির্দেশনা প্রদান করে। ফলে সমাজের বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করা যায়। যেমন নিরক্ষরতা, বেকারত্ব, মাদকাসক্তি, বাল্যবিবাহ প্রভৃতির কারণ, প্রকৃতি এবং সমাধানের পথ সমাজবিজ্ঞানের বস্তুনিষ্ঠ অনুশীলনের মাধ্যমেই খুঁজে বের করা সম্ভব। উদ্দীপকেও দেখা যায়, সজিব মনে করে মানব সমাজে বসবাস করতে হলে সামাজিক আইন-কানুন ও আচার-আচরণের জ্ঞান থাকা আবশ্যক। তার বন্ধু রাজিবের মতে, আমাদের ন্যায় উন্নয়নশীল দেশের সামাজিক সমস্যা উপলব্ধি করার জন্য সমাজ সম্পর্কিত একটি মানবতাবাদী বিষয় অতীব গুরুত্বপূর্ণ। যা সমাজবিজ্ঞান বিষয়কে ইঙ্গিত করে। তাই বলা যায়, বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্দীপকের সজীব এবং রাজীবের আলোচনায় সমাজবিজ্ঞান বিষয়ের প্রতি আলোকপাত করা হয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্দীপকের সজীব এবং রাজীবের আলোচনায় কোন বিষয…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর