উদ্দীপকে উল্লিখিত বিষয়টি মানবতাবাদী বিজ্ঞান - মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত বিষয়টি তথা সমাজবিজ্ঞান একটি মানবতাবাদী বিজ্ঞান। নিম্নে তা মূল্যায়ন করা হলো : সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে সমাজবদ্ধ মানুষের সাথে অনুষ্ঠান, প্রতিষ্ঠান, গোষ্ঠী প্রভৃতির পারস্পরিক সম্পর্ক বিষয়ে জ্ঞান অর্জন করা সম্ভব। সমাজের সব ধরনের সুযোগ-সুবিধা কারা, কিভাবে, কোন অধিকার বলে ভোগ করছে, আর কারা সমাজের সম্পদ ও সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, তা সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে পুঙ্খানপুঙ্খভাবে জানা যায়। বিশেষত এই শাস্ত্র পাঠের মাধ্যমে সমাজের একজন সদস্য তার দায়িত্ব ও কর্তব্য ও অধিকার সম্পর্কে ধারণা পায়, যা তাকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। সর্বোপরি এটি মানব সম্পর্কের জটিল জ্বাল তথা সমাজের পূর্ণাঙ্গ বিশ্লেষণ করে আর মানুষ ও মানুষের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হওয়ায় নিঃসন্দেহে এটি একটি মানবতাবাদী বিজ্ঞান। সমাজ বিজ্ঞান শাস্ত্রে মানব সমাজ ও মানুষ সম্পর্কে পূর্ণাঙ্গ বিশ্লেষণধর্মী আলোচনা করা হয় বিধায় সমাজবিজ্ঞানকে মানবতাবাদী বিজ্ঞানী হিসেবে আখ্যা দেয়া যায়।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়টি মানবতাবাদী বিজ্ঞান - মূল্যায়ন কর।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর