তুমি কি মমতার মতামতের সাথে একমত? উত্তরের স্বপক্ষে যুক্তি উপস্থাপনদহ বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশধারা বিশ্লেষণ কর।
উত্তর: “বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের বিদ্বান ব্যাক্তি ও প্রতিষ্ঠানের প্রচেষ্টায় সমাজবিজ্ঞান সমৃদ্ধ হয়েছে।” মমতার এই মতামতের সাথে আমি একমত। নিম্নে এর পক্ষে যুক্তি উপস্থাপনসহ বাংলাদেশের সমাজ বিজ্ঞানের বিকাশধারা বিশ্লেষণ করা হলো: ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের প্রাতিষ্ঠানিকভাবে সমাজবিজ্ঞানের পঠন-পাঠন শুরু হয়। এর পটভূমিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নানা বিভাগের শিক্ষক ও অন্যান্য বিজ্ঞান ব্যক্তির লেখা সমাজচিন্তা মূলক নিবন্ধ, গ্রন্থ এবং বিভাগীয় সেমিনারগুলোতে পাঠ করা মননশীল প্রবন্ধ ও বক্তৃতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশে সমাজবিজ্ঞানের বিকাশ ধারা ১৯৫৭ সালের প্রাতিষ্ঠানিক রূপ লাভের ফলে ত্বরান্বিত হয়। এর ধারাবাহিকতায় ১৯৬৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ১৯৭০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা হলে এ শাস্ত্রটি চর্চার পথ আরো প্রশস্ত হয়। ধীরে ধীরে খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান চর্চা লাভ করে। বর্তমানে এনসিটিবির অধীনে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদেরও সমাজবিজ্ঞান পড়ানো হয়। সমাজবিজ্ঞানের এই সাবলীল বিকাশ ধারায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষকবৃন্দের গবেষণা ও অন্যান্য পেশায় নিয়োজিত বিদ্বান ব্যক্তির রচনা প্রত্যক্ষ ভূমিকা রেখেছে। তাই বলা যায়, বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের বিদ্বান ব্যাক্তি ও প্রতিষ্ঠানের প্রচেষ্টায় সমাজবিজ্ঞান সমৃদ্ধ হয়েছে - মন্তব্যটি যথার্থ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
তুমি কি মমতার মতামতের সাথে একমত? উত্তরের স্বপক্ষে যুক্তি উপস্থাপনদহ…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর