উদ্দীপকের রুনার পঠিত বিষয়টির বিকাশধারা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রুনার পঠিত বিষয়টি হচ্ছে সমাজবিজ্ঞান। নিম্নে সমাজবিজ্ঞানের বিকাশ ধারা বর্ণনা করা হলো : উদ্দীপকের রুনা যে বিষয়ে অধ্যয়ন করছে, সেটি ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ইউনেস্কোর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বিভাগ হিসেবে যাত্রা শুরু করে। বস্তুত, ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ টি আনুষ্ঠানিকভাবে যেতে যাত্রা শুরু করে। তাই উদ্দীপকে রাজুর পঠিত বিষয়টি হচ্ছে সমাজবিজ্ঞান। আর বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশ দ্বারা একটি ধারাবাহিক ও সুদীর্ঘ ইতিহাস রয়েছে। তৎকালীন ভারতীয় উপমহাদেশে ১৯১৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের শিক্ষা ও গবেষণা শুরু হয়। তবে সেসময় এটি স্বতন্ত্র একটি বিষয় হিসেবে পঠিত না হয়ে অর্থনীতিবিভাগের এমএ কোর্সের একটি পত্র হিসেবে অধ্যয়ন করা হতো। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর বর্তমান বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার নতুন ধার উন্মোচিত হয়। প্রথমদিকে ১৯২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে দর্শন বিভাগের এমএ কোর্সে সমাজ বিজ্ঞান পঠন শুরু হয়। এছাড়াও পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আওতায় ও সমাজবিজ্ঞানের কিছু বিষয় পড়ানো হতো। অবশেষে ইউনেস্কো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে এ যাত্রা শুরু করে। এর পরবর্তীতেই বাংলাদেশের সমাজবিজ্ঞানের পঠন-পাঠন বৃদ্ধি পায়।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের রুনার পঠিত বিষয়টির বিকাশধারা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর