সুমনের পঠিত বিষয়টির বাংলাদেশে গোড়াপত্তনের ক্ষেত্রে ইউনেস্কোর ভূমিকা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সুমনের পঠিত বিষয়টি হলো সমাজবিজ্ঞান। উক্ত বিষয়টির গোড়াপত্তনের ক্ষেত্রে আন্তর্জাতিক সংগঠন ইউনেস্কোর ভূমিকা অপরিসীম। ১৮৩৯ সালে ফ্রান্সে সমাজবিজ্ঞানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও ভারতীয় উপমহাদেশে উক্ত বিষয়টির যাত্রা শুরু হয় মূলত বিংশ শতকের মাঝামাঝি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে। শিল্প বিপ্লবোত্তর যুগে সমাজে সৃষ্ট বিশৃঙ্খলা ও অস্থিরতার পরিপ্রেক্ষিতে, সমাজের বিজ্ঞানভিত্তিক আলোচনা করতে গিয়ে সুদূর ইউরোপে সমাজবিজ্ঞানের বিকাশ লাভ হয়। এ পটভূমিতে বিংশ শতাব্দীর পঞ্চাশের দশকে প্রখ্যাত ফরাসি নৃবিজ্ঞানী লেভি স্ট্রসের নেতৃত্বে ইউনেস্কো বিশেষজ্ঞ মিশন সমাজবিজ্ঞানের প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপনের উদ্দেশ্যে ঢাকায় আসেন এবং সমাজবিজ্ঞান ও সামাজিক নৃবিজ্ঞান পঠন-পাঠনের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রাম পরিদর্শন করে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার প্রতি মনোযোগী হওয়ার আহবান জানান এবং সমাজবিজ্ঞানের প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপনের সার্বিক সহায়তার আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনেস্কোর সহযোগিতায় ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। উপর্যুক্ত আলোচনা থেকে এ কথা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, বাংলাদেশের সমাজবিজ্ঞানের গোড়াপত্তনের ক্ষেত্রে ইউনেস্কোর ভূমিকা অপরিসীম।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
সুমনের পঠিত বিষয়টির বাংলাদেশে গোড়াপত্তনের ক্ষেত্রে ইউনেস্কোর ভূমিকা…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর