শালবন বিহারের বর্ণনা দাও।
উত্তর: শালবন বিহারটি আবিষ্কৃত হয়েছে কুমিল্লা শহর থেকে পশ্চিমে পাহাড়ের পূর্ব সীমা ঘেঁষে শালবনপুর গ্রামের নিকটে। ৫০০ ফুট বাহুবিশিষ্ট বর্গাকৃতির এ বিহারটি সমতটের দেববংশীয় বৌদ্ধ রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল। এ বিহারটির কেন্দ্রস্থলে একটি মন্দির ছিল। এখানে ছাত্রদের থাকার কাজে ব্যবহৃত ১২ × ১২ ফুট মাপবিশিষ্ট ১১৫টি কক্ষ আবিষ্কৃত হয়েছে। বর্গাকৃতির বিহারটিকে ১৬ ফুট প্রাচীর দিয়ে সুরক্ষিত করা হয়েছিল। বই-পুস্তক, দোয়াত-কলম, মূর্তি ইত্যাদি রাখার জন্য কক্ষগুলোর দেয়ালে সেঁটে আছে তিনটি করে কুলুঙ্গি। ছাত্রাবাসের কক্ষগুলোর সামনে রয়েছে দেয়াল দিয়ে ঘেরা ৮ ফুট প্রশস্ত বারান্দা। এখানকার কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণকাজের দিক থেকে সোমপুর বিহারের সাথে বেশ সাদৃশ্যপূর্ণ। এটি আয়তনের দিক থেকে সোমপুর বিহারের চেয়ে ছোট হলেও নির্মাণকালের দিক থেকে তার চেয়েও পুরনো।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
শালবন বিহারের বর্ণনা দাও।
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর