সামাজিক পরিবর্তন সম্পর্কে জানতে সমাজবিজ্ঞানের জ্ঞানের বিকল্প নেই— ব্যাখ্যা করো ।
উত্তর: সমাজবিজ্ঞানে সামাজিক পরিবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বলে, সামাজিক পরিবর্তন সম্পর্কে জানতে সমাজবিজ্ঞানের জ্ঞানের বিকল্প নেই । সামাজিক পরিবর্তন অনেক সময় ইতিবাচক, আবার কখনো নেতিবাচক হয়। যদি এ পরিবর্তনের কারণগুলো সম্পর্কে ভালোভাবে জানা থাকে, তবে এর নেতিবাচক প্রভাব মোকাবিলা করা যায় খুব সহজেই। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সামাজিক পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলা করে এর ইতিবাচক প্রভাব সৃষ্টি করা যায়। আর এক্ষেত্রে সমাজবিজ্ঞান আমাদেরকে সহায়তা করতে পারে। সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে সামাজিক পরিবর্তনের কারণ, প্রভাব ও কাঙ্ক্ষিত পথে উত্তরণের উপায় সম্পর্কে জানা যায়। তাই বলা যায় যে, সামাজিক পরিবর্তন সম্পর্কে জানতে সমাজবিজ্ঞানের জ্ঞান অত্যাবশ্যক।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
সামাজিক পরিবর্তন সম্পর্কে জানতে সমাজবিজ্ঞানের জ্ঞানের বিকল্প নেই— ব…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর