উদ্দীপকে বর্ণিত বিষয়টি তথা সমাজবিজ্ঞান সমাজ সম্পর্কিত পূর্ণাঙ্গ আলোচনার মাধ্যমে সমাজ পাঠে ভূমিকা রাখবে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :
সমাজ বিজ্ঞান হচ্ছে এমন একটি বিজ্ঞান যা সমাজের সঙ্গে জড়িত সব বিষয়ের বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ করে। অর্থাৎ সমাজের মধ্যে যেসব বিষয় রয়েছে তার প্রত্যেকটি সমাজবিজ্ঞান পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করে। সমাজ, সংঘ, সামাজিক প্রতিষ্ঠান, সমাজ কাঠামো, সামাজিক স্তরবিন্যস, সামাজিক নিয়ন্ত্রণ, সামাজিক সমস্যা, সামাজিক পরিবর্তন, সামাজিক ইতিহাস, সামাজিক উন্নয়ন ইত্যাদি বিষয় সমাজবিজ্ঞানের আলোচনার আওতাভুক্ত। আর সমাজের সঙ্গে জড়িত সব বিষয় নিয়ে সমাজবিজ্ঞান গভীরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে।
সমাজবিজ্ঞানের আলোচনার পরিধি বিশ্লেষণ করলে বুঝা যায় সমগ্র সমাজ হচ্ছে সমাজবিজ্ঞানের গবেষণার ক্ষেত্র। এই শাস্ত্রের জ্ঞান থাকলে সমাজ কাঠামো তথা ব্যক্তি, গোষ্টি এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের গঠন পারস্পরিক সম্পর্ক কার্যাবলী অনুধাবন ও বিশ্লেষণ করা সম্ভব। বস্তুুত সমাজ বিজ্ঞানের জ্ঞান পরিবর্তনশীল সমাজের ধরন পরিবর্তনের কারণ ও গতি প্রকৃতি সম্পর্কে বুঝতে সাহায্য করে। সমাজের উৎপত্তি, ক্রমবিকাশ, পরিবর্তনের ধারা প্রভৃত্তি পাঠে সমাজবিজ্ঞানের জ্ঞানী মুখ্য ভূমিকা পালন করে।
সুতরাং বলা যায় যে, সমাজ বিজ্ঞানের তাত্ত্বিক ও বিশ্লেষণমূলক জ্ঞান সমাজ অধ্যায়নের অপরিহার্য হাতিয়ার হিসেবে কাজ করে।