উদ্দীপকে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা যথাযথভাবে প্রতিফলিত হয়েছে। নিম্নে উক্তিটি মূল্যায়ন করা হলো :
সমাজ বিজ্ঞান অধ্যয়নের মাধ্যমে সামাজিক পরিবেশ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জানা যায়। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাদের সম্পর্ক, গোষ্ঠী, আচরণ, প্রভৃতি সম্পর্কে জানতে ও সমাজবিজ্ঞানের জ্ঞান অত্যন্ত প্রয়োজন সমাজের মানুষের আচার-আচরণ, অনুষ্ঠান, রীতিনীতি, মূল্যবোধ, প্রথা-প্রতিষ্ঠান সম্পর্কে গভীর অনুসন্ধানের জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান প্রয়োজন। এছাড়াও পরিবার বিবাহ ও জ্ঞাতি সম্পর্কে এর ভূমিকা অনুধাবনেও সমাজবিজ্ঞানের জ্ঞান বিশেষ প্রয়োজন। পাশাপাশি কোন ঘটনার বা সামাজিক সমস্যার স্বরূপ উদঘাটন এবং তা সমাধানের জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান সহায়তা করে। দারিদ্র দূরীকরণ এবং এ সম্পর্কে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে ও সমাজবিজ্ঞান ভূমিকা রাখে। সমাজবিজ্ঞান অধ্যয়নের মাধ্যমে সামাজিক পরিবর্তনের গতি-প্রকৃতি অনুধাবন করা যায়। সর্বোপরি মানুষকে তার অধিকার ও দায়িত্ববোধের বিষয়ে সচেতন করার পাশাপাশি সুনাগরিক গুণাবলী অর্জনে সমাজ বিজ্ঞান ভূমিকা পালন করে।
উদ্দীপকেও বলা হয়েছে এ আধুনিক কালের জনসংখ্যা বৃদ্ধি এবং অপরাধ প্রবণতা এই সমস্যাগুলো সম্পর্কে জানতে সমাজবিজ্ঞান কার্যকরী ভূমিকা রাখে। এছাড়াও সমাজবিজ্ঞানের জ্ঞানের মাধ্যমে যেকোনো সামাজিক পরিকল্পনা প্রণয়ন করা সম্ভব। সমাজবিজ্ঞানের শুধু এই কতিপয় গুরুত্ব উদ্দীপকে তুলে ধরা হলেও সামগ্রিকভাবে সমাজবিজ্ঞানের ব্যাপ্তি আরও বেশি।
তাই বলা যায়, উদ্দীপকে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা যথাযথভাবে প্রতিফলিত হয় নি।