উদ্দীপকের দোলনের এলাকার উন্নয়নে সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব অপরিসীম।
সমাজবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয়গুলো হলো সমাজের শ্রেণি কাঠামো, কৃষি কাঠামো, অর্থনীতি, নেতৃত্ব, ক্ষমতা কাঠামো, সমাজকাঠামো, পরিবার, বিবাহ ইত্যাদি। এগুলো একটি এলাকার উন্নয়নে প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রাখে। আবার অর্থনীতি যেকোনো সমাজব্যবস্থার উন্নয়নের মূল চাবিকাঠি। অর্থনীতিকে উপেক্ষা করে উন্নয়ন সম্ভব নয়। অর্থনীতির সাথে মানুষের পেশা, জীবিকা, চাহিদা প্রভৃতি বিষয় জড়িত থাকে। আর এগুলো যখন শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে যায়, তখনই একটি এলাকার উন্নয়ন সাধিত হয়। এ অর্থনীতি কিভাবে পরিচালিত হবে, সীমিত আয় থেকে কীভাবে বিপুল চাহিদা মেটানো যায় ইত্যাদি বিষয় সমাজবিজ্ঞান আলোচনা করে। এছাড়া সমাজের বিভিন্ন ক্ষেত্রে সামাজিক নীতি নির্ধারণ ও তার বাস্তবায়নে সমাজবিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক পরিকল্পনা প্রণয়ন এবং এর বাস্তবায়নে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য।
এছাড়া ক্ষমতা কাঠামো, সমাজকাঠামো ইত্যাদির ত্রুটি-বিচ্যুতি সমাজ উন্নয়নের অন্তরায়। এ ক্ষেত্রে সমাজবিজ্ঞান সমাজকাঠামোর অভ্যন্তরে বিদ্যমান সমস্যাগুলোকে চিহ্নিত করে, তার সমাধানের পন্থা - দেখিয়ে গতিধারা অব্যাহত রাখতে সাহায্য করে। এমনকি বিভিন্ন দুর্যোগ স্থানীয় সমাজের ওপর কী ধরনের নেতিবাচক প্রভাব ফেলে তাও সমাজবিজ্ঞানের অন্যতম আলোচ্য বিষয়। আর নেতিবাচক প্রভাব চিহ্নিত করা গেলে তা থেকে উত্তরণের পথও সহজে খুঁজে পাওয়া সম্ভব।
পরিশেষে তাই বলা যায়, দোলনের এলাকায় টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সমাজবিজ্ঞান থেকে আহরিত জ্ঞান উপরে আলোচিত ক্ষেত্রসমূহে প্রয়োগ করতে হবে। অর্থাৎ একটি এলাকার উন্নয়নে সমাজবিজ্ঞানের পাঠ অনস্বীকার্য ।