শেয়ারFacebookWhatsApp

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সমাজবিজ্ঞানের ভূমিকা বুঝিয়ে লেখ।

উত্তর: উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সমাজবিজ্ঞানের ভূমিকা অনস্বীকার্য । যেকোনো সামাজিক সমস্যার মূল উদ্ঘাটনে সমাজতাত্ত্বিক জ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশার সাথে সংগতিপূর্ণ না হলে যেকোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা যায় না। তার বাস্তব উদাহরণ হলো বাংলাদেশের মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে বিমানবন্দর নির্মাণ পরিকল্পনার বিরুদ্ধে আন্দোলন। ব্যাপক আন্দোলনের মুখে এ উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি । কিন্তু সমাজতাত্ত্বিক গবেষণার মাধ্যমে যদি সম্ভাব্যতা যাচাই করা যেত তবে এর একটি উত্তম বিকল্প ব্যবস্থা নির্ধারণ করা হয়তোবা সম্ভব ছিল। তাই যেকোনো পরিকল্পনা বাস্তবায়নের সময় সমাজবিজ্ঞানের সহায়তা নেওয়া প্রয়োজন ।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সমাজবিজ্ঞানের ভূমিকা বুঝিয়ে লেখ।

উদ্দীপক

ছক-১ : অর্থশাস্ত্র→আইন-ই-আকবরী→দি ইমপেরিয়াল গেজেটিয়ার → দি ইন্ডিয়ান ওয়ার্কিং ক্লাস → ল্যান্ড প্রোবলেমস্ অব ইন্ডিয়া । ছক-২ : অজিত কুমার সেন এ. কে. নাজমুল করিম → ক্লদ লেভি স্ট্রস ।

নোয়াখালী সরকারি কলেজ · 2024

উত্তর

'সমাজবিজ্ঞান সমীক্ষণ' গ্রন্থটি ড. এ. কে. নাজমুল করিমের লেখা ।

উত্তর

উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সমাজবিজ্ঞানের ভূমিকা অনস্বীকার্য । যেকোনো সামাজিক সমস্যার মূল উদ্ঘাটনে সমাজতাত্ত্বিক জ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশার সাথে সংগতিপূর্ণ না হলে যেকোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা যায় না। তার বাস্তব উদাহরণ হলো বাংলাদেশের মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে বিমানবন্দর নির্মাণ পরিকল্পনার বিরুদ্ধে আন্দোলন। ব্যাপক আন্দোলনের মুখে এ উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি । কিন্তু সমাজতাত্ত্বিক গবেষণার মাধ্যমে যদি সম্ভাব্যতা যাচাই করা যেত তবে এর একটি উত্তম বিকল্প ব্যবস্থা নির্ধারণ করা হয়তোবা সম্ভব ছিল। তাই যেকোনো পরিকল্পনা বাস্তবায়নের সময় সমাজবিজ্ঞানের সহায়তা নেওয়া প্রয়োজন ।

উত্তর

উদ্দীপকের ছক-১-এর বিষয়সমূহ বাংলাদেশের সমাজবিজ্ঞানের সমাজচিন্তা বা সমাজ চর্চার দিকটি নির্দেশ করেছে। ভারতীয় উপমহাদেশে সমাজচিন্তা সম্পর্কিত প্রথম আলোচনা দেখা যায় কৌটিল্যের রচনায়। তার 'অর্থশাস্ত্র' (মৌর্য যুগ) গ্রন্থে সামাজিক কর্মকাণ্ড পরিচালনার কলাকৌশল সম্পর্কিত আলোচনা পাওয়া যায়। এজন্য কৌটিল্যকে প্রাচ্যের সমাজবিজ্ঞানের অগ্রদূত বলা হয় । গুপ্ত যুগের পর ইতিহাস পরম্পরায় মুসলমানরা ভারতবর্ষের শাসন ক্ষমতায় আসে। ষোড়শ শতকে আবুল ফজল এর আইন-ই-আকবরী ও আকবরনামায় ভারতীয় সমাজচিন্তা সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ পাওয়া যায়। উনিশ শতকের শেষের দিকে উইলিয়াম উইলসন হান্টারের সম্পাদনায় সামাজিক তথ্যের এক অনন্য গ্রন্থ 'দি ইম্পেরিয়াল ' গেজেটিয়ার (১৮৮১) প্রকাশিত হয়। যা সমাজচিন্তা সম্পর্কে একটি ঐতিহাসিক উপাদান হিসেবে স্বীকৃত। ভারতের স্বাধীনতা লাভের পূর্ব পর্যন্ত বাঙালি জাতীয়তাবাদী লেখক রাধাকমল মুখার্জী, ১৯৫১ সালে ইন্ডিয়ান ওয়ার্কিং ক্লাস এবং ১৯৩৩ সালে ল্যান্ড প্রোবলেমস্ অব ইন্ডিয়া গ্রন্থ প্রকাশ করে সমাজবিজ্ঞান চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন । উদ্দীপকে অর্থশাস্ত্র, আইন-ই-আকবরী, 'দি ইন্ডিয়ান ওয়ার্কিং ক্লাস এবং ল্যান্ড প্রোবলেমস্ অব ইন্ডিয়া' গ্রন্থের উল্লেখ করা হয়েছে। এসব গ্রন্থ সমাজবিজ্ঞান চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বলা যায়, উদ্দীপকের ছক-১-এর বিষয়সমূহ বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার দিকটি নির্দেশ করেছে।

উত্তর

বাংলাদেশে সমাজবিজ্ঞানের বিকাশে ছক-২-এর ব্যক্তিবর্গ ওতপ্রোতভাবে সম্পৃক্ত । উদ্দীপকের ছকে উল্লিখিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক অজিত কুমার সেন, অধ্যাপক এ. কে. নাজমুল করিম এবং ফরাসি সামাজিক নৃবিজ্ঞানী অভ্যাপক লেভি স্ট্রস বাংলাদেশে সমাজবিজ্ঞান বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বাংলাদেশে সমাজবিজ্ঞান শিক্ষাদানের আনুষ্ঠানিক সূচনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন * বিভাগের নীতিশাস্ত্র এবং মনোবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের কিছু বিষয় পড়ানো হতো। পরবর্তীতে ১৯৩৯-৪০ শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অর্নাস কোর্সের ৫ম পত্র হিসেবে 'Element of SociologySociology^{\prime} শিরোনামে সমাজবিজ্ঞানের পাঠ শুরু হয়। এসময় বিভাগের সমাজবিজ্ঞান কোর্সটির দায়িত্ব অর্পিত হয় বিভাগের রিডার অধ্যাপক অজিত কুমার সেনের হাতে। ১৯৫২ সালে অজিত কুমার সেন কলকাতায় চলে যাওয়ায় সমাজবিজ্ঞান কোর্সটি পড়ানোর দায়িত্ব অধ্যাপক ড. এ. কে. নাজমুল করিমের ওপর ন্যাস্ত হয়। পরবর্তীতে ইউনেস্কোর সহযোগিতায় ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম 'সমাজবিজ্ঞান' নামে একটি বিভাগ প্রতিষ্ঠিত হয়। ১৯৫৮ সালে ড. এ. কে. নাজমুল করিম সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় দায়িত্ব গ্রহণ করেন। অধ্যাপক নাজমূল করিম হলেন প্রথম বাঙালি যিনি সমাজবিজ্ঞানের ওপর সর্বপ্রথম একটি পূর্ণাঙ্গ গ্রন্থ রচনা করেন। তার লিখিত 'Changing Society in India, Pakistan & BangladeshBangladesh^{\prime} গ্রন্থটি সমাজবিজ্ঞানের একটি সহায়ক পুস্তক হিসেবে এখনও সবার কাছে সমাদৃত। এছাড়া সমাজবিজ্ঞান সমীক্ষণসহ বেশ কিছু গ্রন্থ রচনা করেন। এছাড়া ফরাসি সামাজিক নৃবিজ্ঞানী ও ইউনেস্কো বিশেষজ্ঞ অধ্যাপক ক্লদ লেভি স্ট্রস ১৯৫৪ সালে সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান পঠন-পাঠনের উদ্দেশ্য ঢাকায় আসলে অধ্যাপক অজিত কুমার সেন ও নাজমুল করিম তার সাথে দেখা করেন এবং সমাজবিজ্ঞান চর্চায় তার সহযোগিতা কামনা করেন। তার সক্রিয় আগ্রহ ও ইউনেস্কোর সহযোগিতায় ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান নামে স্বতন্ত্র একটি বিভাগ চালু হয় এবং সমাজবিজ্ঞানের বিকাশ ধারা অব্যাহত থাকে । অতএব বলা যায়, ছক-২-এর ব্যক্তিবর্গ বাংলাদেশে সমাজবিজ্ঞান বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCSociology 2nd Paperনোয়াখালী সরকারি কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।