শেয়ারFacebookWhatsApp

কৃষির আবিষ্কার হয় কোন যুগে ?

উত্তর: কৃষির আবিষ্কার হয় নব্যপ্রস্তর যুগে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

কৃষির আবিষ্কার হয় কোন যুগে ?

উদ্দীপক

'রায়পুর ডিগ্রি কলেজ'-এ সম্প্রতি অনার্স মাস্টার্স কোর্স চালু করা হয়েছে। দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতিসহ সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের সহায়ক কোর্স হিসেবে একটি বিষয় পাঠদান করা হয়। এটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে একটি বিষয় হিসেবে থাকলেও স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে এর অস্তিত্ব এ কলেজে নেই। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে কর্তৃপক্ষ উক্ত বিষয়ে কলেজে অনার্স পর্যায়ে আলাদা একটি বিভাগ খোলে। সম্পূর্ণ ঘটনাটি উক্ত বিষয়ের কোর্স শিক্ষক জনাব আতিকুর রহমানকে বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে অনার্স কোর্স খোলার ঘটনা মনে করিয়ে দেয়। তিনি বলেন, “নিজ দেশের সমাজ-সংস্কৃতি, ঐতিহ্য ও গতিপ্রকৃতি সম্পর্কে জানার জন্য এ বিষয়ের অধ্যয়ন প্রয়োজন ।”

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

উত্তর

কৃষির আবিষ্কার হয় নব্যপ্রস্তর যুগে।

উত্তর

লৌহের ব্যবহারের মাধ্যমে আধুনিক সভ্যতা গড়ে ওঠার কারণে লৌহকে আধুনিক সভ্যতার ভিত্তি বলা হয়। খ্রিষ্টপূর্ব ১৫০০ অব্দে মধ্যপ্রাচ্যে লৌহের ব্যবহার শুরু হয়। এশিয়া মাইনরে বসবাসকারী হিট্টাইটদের মধ্যে সর্বপ্রথম লৌহের ব্যবহার শুরু হয়। লৌহের ব্যবহার শুরু করা ছিল মানবসভ্যতার বিকাশে এক যুগান্তকারী পদক্ষেপ। কৃষিকাজের উদ্ভব যেমন মানুষের জীবনধারাকে পাল্টে দিয়েছিল, তেমনি লৌহের ব্যবহার মানুষের জীবনধারায় বিরাট পরিবর্তন এনেছে। বিশেষ করে লৌহ আবিষ্কারের ফলে উৎপাদন ব্যবস্থায় যন্ত্রচালিত শক্তির ব্যবহার সম্ভব এবং শিল্পবিপ্লব ত্বরান্বিত হয়েছে। এসব কারণেই লৌহকে আধুনিক সভ্যতার ভিত্তি বলা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত ঘটনাটি বাংলাদেশে সমাজবিজ্ঞান বিষয়ের সূচনার কথা মনে করিয়ে দেয় । ১৯২৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের এমএ কোর্সে 'Ethics and SociologySociology^{\prime} শিরোনামে সর্বপ্রথম সমাজবিজ্ঞান পড়ানো শুরু হয়। এরপর ১৯৩৯-৪০ শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স কোর্সের ৫ম পত্র হিসেবে 'Element of SociologySociology^{\prime} শিরোনামে সমাজবিজ্ঞান শিক্ষাদানের ব্যবস্থা করা হয়। এ পটভূমিতে ১৯৫৪ সালে প্রখ্যাত ফরাসি সামাজিক নৃবিজ্ঞানী ও ইউনেস্কো বিশেষজ্ঞ ক্লদ লেভি স্ট্রসের নেতৃত্বে ইউনেস্কো বিশেষজ্ঞ মিশন সমাজবিজ্ঞান পাঠের প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ঢাকায় আসেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক অজিত কুমার সেন ও অধ্যাপক নাজমুল করিম পৃথক সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার জন্য অধ্যাপক লেভি স্ট্রসের সাথে দেখা করেন। এরই ফলশ্রুতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনেস্কোর যৌথ সহযোগিতা ও সাহায্যে ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ সর্বপ্রথম একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে । উদ্দীপকের 'রায়পুর ডিগ্রি কলেজ'-এর ক্ষেত্রেও দেখা যায়, দৰ্শন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতিসহ সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের সহায়ক কোর্স হিসেবে যে বিষয়টি পড়ানো হয়, উক্ত কলেজে ঐ বিষয়টির স্বতন্ত্র কোনো বিভাগ নেই। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে কলেজ কর্তৃপক্ষ উক্ত বিষয়ে অনার্স পর্যায়ে আলাদা একটি বিভাগ খোলেন, যা বাংলাদেশে সমাজবিজ্ঞান বিষয়ের সূচনা সম্পর্কিত ঘটনার অনুরূপ। সুতরাং বলা যায়, রায়পুর ডিগ্রি কলেজে নতুন বিভাগ প্রতিষ্ঠা বাংলাদেশে সমাজবিজ্ঞান বিষয়ের সূচনার কথা মনে করিয়ে দেয়।

উত্তর

নিজ দেশের সমাজ-সংস্কৃতি, ঐতিহ্য ও গতি-প্রকৃতি সম্পর্কে জানার জন্য সমাজবিজ্ঞান বিষয়ের অধ্যয়ন প্রয়োজন— আতিকুর স্যারের এ মন্তব্যের সাথে আমি একমত পোষণ করি । সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে যে কোনো কৌতূহলী ব্যক্তি সমাজ সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞানার্জন করতে পারেন। এর ফলে সে ব্যক্তি সমাজের গতি- প্রকৃতি সম্পর্কে উদাসীন থাকতে পারেন না। আবার সমাজের সদস্য হিসেবে প্রত্যেকেরই সমাজের মানুষের আচার-আচরণ, রীতিনীতি, জীবনপ্রণালি ইত্যাদি বিষয়ে জানা আবশ্যক। আর সমাজের মানুষের জীবনপ্রণালি, রীতিনীতি, মূল্যবোধ ও আদর্শ সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞান পাঠ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে বাংলাদেশের সমাজের গঠন, উদ্দেশ্য, লক্ষ্য, বিকাশ ও সার্বিক সামাজিক পরিবেশ সম্পর্কে জানা যায় । আমরা জানি, বাংলার সভ্যতা ও সংস্কৃতি, বাংলার প্রাচীন ঐতিহ্য আমাদের জাতি হিসেবে একটি শক্ত ভিত্তি প্রদান করেছে। আর বাংলার সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যগত পরিচয়ের ধারাবাহিক বিবরণ বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমেই পাওয়া যায়। এভাবে প্রতিটি দেশের সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে সে দেশের সমাজ-সংস্কৃতি, ঐতিহ্য ও গতি প্রকৃতি সম্পর্কে জানা যায় । উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, বাংলাদেশের সমাজসংস্কৃতি, ঐতিহ্য ও গতি-প্রকৃতি সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞান পাঠের কোনো বিকল্প নেই। আর এ জন্যই আমি উদ্দীপকের আতিকুর স্যারের মন্তব্যের সাথে একমত পোষণ করি।
HSCSociology 2nd Paperবীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।