শেয়ারFacebookWhatsApp

সমাজবিজ্ঞান পাঠ মানুষের মধ্যে সচেতনতা জাগ্রত করে।— বুঝিয়ে লিখ।

উত্তর: সমাজবিজ্ঞান যেহেতু সমাজ সংশ্লিষ্ট সব কিছু নিয়ে অধ্যয়ন ও গবেষণা করে সেহেতু এ শাস্ত্র পাঠ করলে মানুষের মধ্যে সচেতনতা জাগ্রত হয়। সমাজের সদস্য হিসেবে প্রত্যেক মানুষের উচিত তার দায়িত্ব, কর্তব্য ও অধিকার সম্পর্কে সচেতন হওয়া। আর এই সচেতনতা জাগিয়ে তোলার ক্ষেত্রে সমাজবিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে ব্যক্তি, গোষ্ঠী ও বিভিন্ন অনুষ্ঠান-প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক আলোচনার মাধ্যমে সমাজবিজ্ঞান তার পাঠককে আত্মসচেতন এবং শ্রেণিসচেতন মানুষ হিসেবে গড়ে ওঠার বিষয়ে সাহায্য করে। বস্তুত সমাজে বসবাসকারী মানুষ সমাজের গতি-প্রকৃতি সম্পর্কে কোনোভাবেই উদাসীন থাকতে পারে না। সে নিজের অস্তিত্বের প্রয়োজনেই সমাজে সংঘটিত বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতন থাকতে চায়। আর সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে ব্যক্তির মধ্যে এ সচেতনতা সৃষ্টি হয়।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

সমাজবিজ্ঞান পাঠ মানুষের মধ্যে সচেতনতা জাগ্রত করে।— বুঝিয়ে লিখ।

উদ্দীপক

অষ্টম শ্রেণির ছাত্রী রোকাইয়ার বিয়ে হয় প্রতিষ্ঠিত ব্যবসায়ী জামান আহমেদের সাথে। বছর ঘুরতেই রোকাইয়ার কোল আলো করে জন্ম নেয় একটি পুত্র সন্তান। রোকাইয়ার গ্রামে এখনও অনেক নিরক্ষর নারী রয়েছে যারা নিজেদের অধিকার বিষয়ে সচেতন নয়।

Dhaka · 2018

উত্তর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের যাত্রা শুরু হয় ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষ থেকে।

উত্তর

সমাজবিজ্ঞান যেহেতু সমাজ সংশ্লিষ্ট সব কিছু নিয়ে অধ্যয়ন ও গবেষণা করে সেহেতু এ শাস্ত্র পাঠ করলে মানুষের মধ্যে সচেতনতা জাগ্রত হয়। সমাজের সদস্য হিসেবে প্রত্যেক মানুষের উচিত তার দায়িত্ব, কর্তব্য ও অধিকার সম্পর্কে সচেতন হওয়া। আর এই সচেতনতা জাগিয়ে তোলার ক্ষেত্রে সমাজবিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে ব্যক্তি, গোষ্ঠী ও বিভিন্ন অনুষ্ঠান-প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক আলোচনার মাধ্যমে সমাজবিজ্ঞান তার পাঠককে আত্মসচেতন এবং শ্রেণিসচেতন মানুষ হিসেবে গড়ে ওঠার বিষয়ে সাহায্য করে। বস্তুত সমাজে বসবাসকারী মানুষ সমাজের গতি-প্রকৃতি সম্পর্কে কোনোভাবেই উদাসীন থাকতে পারে না। সে নিজের অস্তিত্বের প্রয়োজনেই সমাজে সংঘটিত বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতন থাকতে চায়। আর সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে ব্যক্তির মধ্যে এ সচেতনতা সৃষ্টি হয়।

উত্তর

উদ্দীপকের রোকাইয়ার বিয়ে বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা বাল্যবিবাহকে চিহ্নিত করে। বাংলাদেশে প্রচলিত আইন অনুসারে ১৮ বছরের কম বয়সী মেয়ে এবং ২১ বছরের কম বয়সী ছেলের বিবাহকে বাল্যবিবাহ বলে। এছাড়া বর-কনের মধ্যে যেকোনো একজনের বয়স নির্ধারিত বয়সের চেয়ে কম হলেও তা বাল্যবিবাহ হিসেবে বিবেচিত হবে। দারিদ্র্য, সামাজিক নিরাপত্তার অভাব, নিরক্ষরতা, লিঙ্গ বৈষম্য, সামাজিক চাপ ইত্যাদি কারণে এ ধরনের বিবাহ সংঘটিত হয়। ব্যক্তি ও সমাজের ওপর বাল্যবিবাহের প্রভাব যথেষ্ট নেতিবাচক। বিশেষ করে এ ধরনের বিবাহের ফলে মাতৃমৃত্যুর হার, পারিবারিক সহিংসতা, বিবাহবিচ্ছেদ, যৌনবাহিত রোগ, মানসিক সমস্যা ইত্যাদি বেড়ে যায়। উদ্দীপকে আমরা দেখি, অষ্টম শ্রেণির ছাত্রী রোকাইয়ার বিয়ে হয় প্রতিষ্ঠিত ব্যবসায়ী জামান আহমেদের সাথে। সাধারণত অষ্টম শ্রেণিতে পড়ুয়া কোনো ছাত্রীর বয়স হতে পারে সর্বোচ্চ ১৩ বছর। বাংলাদেশের আইনে ১৮ বছরের নিচে কোনো মেয়ের বিয়ে হলে সেটি বাল্যবিবাহ হিসেবে গণ্য হবে। যেহেতু রোকাইয়ার বয়স আনুমানিক ১৩ বছর সেহেতু তার বিয়েও বাল্যবিবাহের অন্তর্ভুক্ত হবে। এ ধরনের বিবাহ সামাজিক সমস্যা হিসেবে বিবেচিত, যা উপরের আলোচনায় ফুটে উঠেছে । তাই নিশ্চিতভাবে বলা যায়, রোকাইয়ার বিয়ে সামাজিক সমস্যা বাল্যবিবাহকে নির্দেশ করে।

উত্তর

রোকাইয়ার গ্রামে বিদ্যমান সমস্যা তথা বাল্যবিবাহ ও নিরক্ষরতা প্রতিরোধে সমাজবিজ্ঞানের জ্ঞান বিশেষ ভূমিকা রাখতে পারে— উক্তিটি যথার্থ। সমাজবিজ্ঞান অধ্যয়নের মাধ্যমে সমাজের ত্রুটি-বিচ্যুতি তথা সামাজিক সমস্যাবলি চিহ্নিত করা যায়। আমরা জানি, বাংলাদেশে জনসংখ্যাস্ফীতি, দারিদ্র্য, নিরক্ষরতা ও বাল্যবিবাহসহ নানাবিধ সামাজিক সমস্যা রয়েছে। এসব সামাজিক সমস্যার ধরন, কারণ ও ফলাফল চিহ্নিত করে সমাধান করতে হলে সমাজবিজ্ঞানের জ্ঞান বিশেষ প্রয়োজন । অর্থাৎ, এসব সমস্যা সমাধানে যে নীতিমালা গ্রহণ করতে হবে তার জন্য সমাজবিজ্ঞান সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। কেননা সমাজবিজ্ঞান বস্তুনিষ্ঠভাবে সামাজিক সমস্যার প্রকৃতি ও ফলাফল রে করার পাশাপাশি তার আলোকে সমাধান করতে চেষ্টা করে। বিদ্যমান সমস্যার জন্য কোন ধরনের পদক্ষেপ কার্যকর হতে পারে তা সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমেই নিখুঁতভাবে জানা যায়। আলোচ্য উদ্দীপকে দুটি সমস্যা তথা বাল্যবিবাহ ও নিরক্ষরতা আলোচনা করা হয়েছে। এ দুটি সমস্যা সমাধান বা প্রতিরোধ করতে হলে সমাজবিজ্ঞানের জ্ঞান আবশ্যক। উদাহরণ হিসেবে বলা যায়, বাল্যবিবাহ ও নিরক্ষরতা প্রতিরোধ করতে হলে প্রথমেই সমস্যা দুটির প্রকৃতি ও কারণ বের করতে হবে। কেননা প্রকৃতি ও কারণ বের করা গেলেই সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। আর আমরা জানি, তাত্ত্বিক বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের অন্যতম কাজ হচ্ছে বিদ্যমান সমস্যার প্রকৃতি ও কারণ খুঁজে বের করা। ফলে সমাজবিজ্ঞানের একজন মনোযোগী পাঠক তার অর্জিত জ্ঞান ব্যবহার করে সহজেই সামাজিক সমস্যা সমাধানের পথে এগিয়ে যেতে পারবে। এছাড়া সমাজবিজ্ঞানের জ্ঞানের সাহায্যে গ্রামের স্বল্প শিক্ষিত ও অশিক্ষিত জনগণকে বিভিন্ন পরামর্শ প্রদান করে বাল্যবিবাহ এবং নিরক্ষরতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা যায়, যা এ দুটি সমস্যা নিরসনে কার্যকর ভূমিকা রাখবে। উপরের আলোচনা শেষে তাই বলা যায়, উদ্দীপকের গ্রামে বিদ্যমান সামাজিক সমস্যা প্রতিরোধে সমাজবিজ্ঞানের জ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
HSCSociology 2nd PaperDhaka 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।