"বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে উদ্দীপকে নির্দেশিত বিষয়টি তথা সমাজবিজ্ঞান্র পঠন অত্যন্ত জরুরি"। নিম্নে উক্তিটি বিশ্লেষণ করা হলো :
উন্নয়নশীল দেশে সাধারণত সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন সামাজিক সমস্যা লক্ষ্য করা যায়। এগুলোর মধ্যে জনসংখ্যাস্ফীতি, বাল্যবিবাহ, বেকারত্ব, মাদকাসক্তি ইত্যাদি উল্লেখযোগ্য। আর এই সকল সামাজিক সমস্যার সমাধান না থাকলে একটি সুখী ও সমৃদ্ধশালী সমাজ গঠন সম্ভব নয়। সাধারণত এই সকল সমস্যা সমূলে ধ্বংস করা যায় না, তবুও সমাজ বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে এর মাত্রা অনেকাংশ কমিয়ে আনা যায়।
সমাজ বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে প্রথমত সামাজিক সমস্যাগুলোকে সঠিকভাবে চিহ্নিত করা হয় এবং এর সমাধানে বিজ্ঞানভিত্তিক গবেষণা চালানো হয়। বিশেষ করে এই সমস্যার উৎস কোথায়, সমাজের উপরের প্রভাব এবং সমাধানের জন্য অধিকতর উপযোগী ব্যবস্থা গ্রহণ ইত্যাদি বিষয় মাথায় রেখেই সমাজবিজ্ঞান গবেষণা করে, যা গবেষণাটিকে অত্যাধিক ফলপ্রসু করতে সহায়তা করে।
সামাজিক সমস্যা সমাধানের পাশাপাশি বাংলাদেশের সমাজজীবনকে সুখী ও সমৃদ্ধশালী করতে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করতে হয়। সমাজবিজ্ঞানের জ্ঞান ছাড়া এসব কার্যক্রম সম্পন্ন করা সম্ভব নয়। অর্থাৎ সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে প্রয়োজনীয় পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে সমাজবিজ্ঞানের জ্ঞান সহায়ক।
তাই বলা যায়, "বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে সমাজবিজ্ঞানের পঠন অত্যন্ত জরুরি" - উক্তিটি যথার্থ।