উদ্দীপকের জ্ঞানের যে শাখাটি নিয়ে নার্গিস পড়াশোনা করতে চায়, সেটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জ্ঞানের যে শাখাটি নিয়ে নার্গিস পড়াশোনা করতে চায় সেটি হলো সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞান সামাজিক মানুষের আচার-আচরণ, আদর্শ, মূল্যবোধ, রীতিনীতি, সামাজিক কার্যাবলি কীভাবে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠে ও কিভাবে এর গতিশীলতা বজায় থাকে তা নিয়ে অধ্যয়ন করে। পাশাপাশি সমাজে বিদ্যমান বিভিন্ন সামাজিক সমস্যা, বৈষম্য ও এর প্রতিকার নিয়েও সমাজবিজ্ঞান পঠন-পাঠন ও আলোচনা করে থাকে। উদ্দীপকে দেখা যায়, নার্গিস উচ্চ মাধ্যমিকে মানবিক বিভাগে ভর্তির জন্য সিলেবাস পর্যালোচনা করে দেখলো জ্ঞানের একটি শাখা সমাজের শ্রেণিবিন্যাস ও শ্রেণিসমূহের মধ্যকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত সমাজবিজ্ঞান বিষয়ের বৈশিষ্ট্যের অন্তর্গত। তাই বলা যায়, নার্গিস জ্ঞানের যে শাখাটি নিয়ে পড়াশোনা করতে চায় তা সমাজবিজ্ঞান বিভাগকে ইঙ্গিত করে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের জ্ঞানের যে শাখাটি নিয়ে নার্গিস পড়াশোনা করতে চায়, সেটি ব্য…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর